শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :চর্বিযুক্ত মাছ খেলে হৃদ্‌যন্ত্র ভালো থাকে—এ কথা কমবেশি অনেকেই জানেন। কিন্তু এই মাছ যে কিডনির সুস্থতা বজায় রাখতেও সমান কার্যকরী, সে তথ্য হয়তো অনেকেরই অজানা। পুষ্টিবিদদের মতে, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ স্যামন, ম্যাকারেল, ট্রাউট ও টুনার মতো মাছ নিয়মিত খাওয়ার অভ্যাস কিডনির কার্যক্ষমতা বজায় রাখতে, প্রদাহ কমাতে এবং ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি)-এর ঝুঁকি হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বিশ্বজুড়ে ক্রনিক কিডনি ডিজিজ এখন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। গবেষণা বলছে, প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজন এই রোগে আক্রান্ত। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, কিডনির ক্ষতি অনেক সময় দীর্ঘদিন কোনো লক্ষণ ছাড়াই বাড়তে থাকে। তাই চিকিৎসকদের মতে, সঠিক খাদ্যাভ্যাসই হতে পারে কিডনি সুরক্ষার অন্যতম কার্যকর উপায়।

কেন কিডনির যত্ন এত গুরুত্বপূর্ণ?

কিডনি শুধু শরীরের বর্জ্য ছেঁকে বের করে দেয় না, এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, শরীরে পানি ও খনিজের ভারসাম্য বজায় রাখা, রক্ত তৈরিতে সহায়তা এবং শরীরের নানা গুরুত্বপূর্ণ বিপাকীয় কাজেও বড় ভূমিকা রাখে। কিডনি ঠিকভাবে কাজ না করলে শরীরে বিষাক্ত বর্জ্য জমতে শুরু করে, যা ধীরে ধীরে প্রাণঘাতী জটিলতার কারণ হতে পারে।

ওমেগা-৩ কমায় প্রদাহ, রক্ষা করে কিডনিকে

চর্বিযুক্ত মাছের সবচেয়ে বড় পুষ্টিগুণ হলো এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এটি শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সাহায্য করে। আর এই দীর্ঘস্থায়ী প্রদাহই কিডনির ক্ষতি বাড়ানোর অন্যতম প্রধান কারণ।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত মাছ খান, তাদের কিডনির স্বাস্থ্য সাধারণত তুলনামূলক ভালো থাকে। যদিও শুধু মাছ খেলেই কিডনি রোগ সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব নয়, তবে এটি একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

dhakapost

হৃদ্‌যন্ত্র ভালো থাকলে কিডনিও থাকে সুস্থ

হৃদ্‌যন্ত্র ও কিডনির সম্পর্ক অত্যন্ত নিবিড়। উচ্চ রক্তচাপ কিডনি বিকলের অন্যতম প্রধান কারণ। আবার কিডনির সমস্যা থাকলে হৃদ্‌রোগের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়।

চর্বিযুক্ত মাছ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তনালির কার্যক্ষমতা উন্নত করে এবং রক্তের ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমাতে কার্যকর ভূমিকা রাখে। ফলে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে না এবং দীর্ঘমেয়াদে এর কার্যক্ষমতা বজায় থাকে।

স্বাস্থ্যকর প্রোটিনের নির্ভরযোগ্য উৎস

শরীরের কোষ গঠন, পেশি শক্তিশালী রাখা এবং ক্ষয়পূরণে প্রোটিন অপরিহার্য। চর্বিযুক্ত মাছ উচ্চমানের প্রোটিনের উৎস, যেখানে শরীরের প্রয়োজনীয় সব অপরিহার্য অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। একই সঙ্গে এতে প্রক্রিয়াজাত (প্রসেসড) মাংসের মতো অতিরিক্ত সোডিয়াম বা ক্ষতিকর চর্বি থাকে না।

আরও যেসব পুষ্টিগুণ রয়েছে

চর্বিযুক্ত মাছে এমন কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে, যা সামগ্রিক সুস্থতায় ভূমিকা রাখে। এর মধ্যে রয়েছে ভিটামিন ডি, ভিটামিন বি-১২, সেলেনিয়াম এবং মাছের ধরন অনুযায়ী পটাশিয়াম ও ফসফরাস। এসব পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হাড়, স্নায়ু ও কোষের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে সহায়ক।

dhakapost

কিডনি রোগ প্রতিরোধে কতটা কার্যকর?

পুষ্টিবিদদের মতে, কোনো একক খাবার কিডনি রোগ পুরোপুরি প্রতিরোধ করতে পারে না। তবে মাছ, শাকসবজি, ফল, গোটা শস্য (হোল গ্রেন) ও স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ সুষম খাদ্যাভ্যাস কিডনি ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরলের মতো ঝুঁকির কারণগুলো নিয়ন্ত্রণে থাকলে কিডনি রোগের আশঙ্কা অনেক কমে যায়।

কারা সতর্ক থাকবেন?

যাদের ইতোমধ্যে ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে খাদ্যতালিকা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত। কারণ কিছু মাছে ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, যা আক্রান্ত রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়া অনেক রোগীর ক্ষেত্রে প্রোটিন গ্রহণের পরিমাণও সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়।

যেভাবে খাবেন

পুষ্টিবিদদের পরামর্শ, সপ্তাহে অন্তত দু-দিন চর্বিযুক্ত মাছ খাওয়ার চেষ্টা করুন। তবে মাছ রান্নার ধরনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিল, বেক, স্টিম বা এয়ার-ফ্রাই করে খেলে মাছের পুষ্টিগুণ সবচেয়ে বেশি পাওয়া যায়। অতিরিক্ত তেলে ভাজা, বেশি লবণ বা প্রসেসড সস ব্যবহার করা যথাসম্ভব এড়িয়ে চলাই ভালো।

সব মিলিয়ে, চর্বিযুক্ত মাছ কোনো জাদুকরী ওষুধ নয়। তবে সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে এটি নিয়মিত খাদ্যতালিকায় রাখলে কিডনির পাশাপাশি হৃদ্‌যন্ত্র ও সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে।  সূএ:  ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

» পিস্তল উদ্ধারসহ ছিনতাইকারী গ্রেফতার

» ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ

» পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি: বিদ্যুৎমন্ত্রী

» শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: জুবাইদা রহমান

» পুলিশের বিশেষ অভিযানে ১৮জন গ্রেফতার

» ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির

» প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

» ইরান যুদ্ধের জেরে ভারতে বাড়ছে প্রাকৃতিক গ্যাসচালিত যান

» বঙ্গবাজারে অগ্নিসংযোগের মামলায় সাবেক এমপি আফজাল গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :চর্বিযুক্ত মাছ খেলে হৃদ্‌যন্ত্র ভালো থাকে—এ কথা কমবেশি অনেকেই জানেন। কিন্তু এই মাছ যে কিডনির সুস্থতা বজায় রাখতেও সমান কার্যকরী, সে তথ্য হয়তো অনেকেরই অজানা। পুষ্টিবিদদের মতে, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ স্যামন, ম্যাকারেল, ট্রাউট ও টুনার মতো মাছ নিয়মিত খাওয়ার অভ্যাস কিডনির কার্যক্ষমতা বজায় রাখতে, প্রদাহ কমাতে এবং ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি)-এর ঝুঁকি হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বিশ্বজুড়ে ক্রনিক কিডনি ডিজিজ এখন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। গবেষণা বলছে, প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজন এই রোগে আক্রান্ত। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, কিডনির ক্ষতি অনেক সময় দীর্ঘদিন কোনো লক্ষণ ছাড়াই বাড়তে থাকে। তাই চিকিৎসকদের মতে, সঠিক খাদ্যাভ্যাসই হতে পারে কিডনি সুরক্ষার অন্যতম কার্যকর উপায়।

কেন কিডনির যত্ন এত গুরুত্বপূর্ণ?

কিডনি শুধু শরীরের বর্জ্য ছেঁকে বের করে দেয় না, এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, শরীরে পানি ও খনিজের ভারসাম্য বজায় রাখা, রক্ত তৈরিতে সহায়তা এবং শরীরের নানা গুরুত্বপূর্ণ বিপাকীয় কাজেও বড় ভূমিকা রাখে। কিডনি ঠিকভাবে কাজ না করলে শরীরে বিষাক্ত বর্জ্য জমতে শুরু করে, যা ধীরে ধীরে প্রাণঘাতী জটিলতার কারণ হতে পারে।

ওমেগা-৩ কমায় প্রদাহ, রক্ষা করে কিডনিকে

চর্বিযুক্ত মাছের সবচেয়ে বড় পুষ্টিগুণ হলো এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এটি শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সাহায্য করে। আর এই দীর্ঘস্থায়ী প্রদাহই কিডনির ক্ষতি বাড়ানোর অন্যতম প্রধান কারণ।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত মাছ খান, তাদের কিডনির স্বাস্থ্য সাধারণত তুলনামূলক ভালো থাকে। যদিও শুধু মাছ খেলেই কিডনি রোগ সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব নয়, তবে এটি একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

dhakapost

হৃদ্‌যন্ত্র ভালো থাকলে কিডনিও থাকে সুস্থ

হৃদ্‌যন্ত্র ও কিডনির সম্পর্ক অত্যন্ত নিবিড়। উচ্চ রক্তচাপ কিডনি বিকলের অন্যতম প্রধান কারণ। আবার কিডনির সমস্যা থাকলে হৃদ্‌রোগের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়।

চর্বিযুক্ত মাছ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তনালির কার্যক্ষমতা উন্নত করে এবং রক্তের ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমাতে কার্যকর ভূমিকা রাখে। ফলে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে না এবং দীর্ঘমেয়াদে এর কার্যক্ষমতা বজায় থাকে।

স্বাস্থ্যকর প্রোটিনের নির্ভরযোগ্য উৎস

শরীরের কোষ গঠন, পেশি শক্তিশালী রাখা এবং ক্ষয়পূরণে প্রোটিন অপরিহার্য। চর্বিযুক্ত মাছ উচ্চমানের প্রোটিনের উৎস, যেখানে শরীরের প্রয়োজনীয় সব অপরিহার্য অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। একই সঙ্গে এতে প্রক্রিয়াজাত (প্রসেসড) মাংসের মতো অতিরিক্ত সোডিয়াম বা ক্ষতিকর চর্বি থাকে না।

আরও যেসব পুষ্টিগুণ রয়েছে

চর্বিযুক্ত মাছে এমন কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে, যা সামগ্রিক সুস্থতায় ভূমিকা রাখে। এর মধ্যে রয়েছে ভিটামিন ডি, ভিটামিন বি-১২, সেলেনিয়াম এবং মাছের ধরন অনুযায়ী পটাশিয়াম ও ফসফরাস। এসব পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হাড়, স্নায়ু ও কোষের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে সহায়ক।

dhakapost

কিডনি রোগ প্রতিরোধে কতটা কার্যকর?

পুষ্টিবিদদের মতে, কোনো একক খাবার কিডনি রোগ পুরোপুরি প্রতিরোধ করতে পারে না। তবে মাছ, শাকসবজি, ফল, গোটা শস্য (হোল গ্রেন) ও স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ সুষম খাদ্যাভ্যাস কিডনি ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরলের মতো ঝুঁকির কারণগুলো নিয়ন্ত্রণে থাকলে কিডনি রোগের আশঙ্কা অনেক কমে যায়।

কারা সতর্ক থাকবেন?

যাদের ইতোমধ্যে ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে খাদ্যতালিকা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত। কারণ কিছু মাছে ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, যা আক্রান্ত রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়া অনেক রোগীর ক্ষেত্রে প্রোটিন গ্রহণের পরিমাণও সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়।

যেভাবে খাবেন

পুষ্টিবিদদের পরামর্শ, সপ্তাহে অন্তত দু-দিন চর্বিযুক্ত মাছ খাওয়ার চেষ্টা করুন। তবে মাছ রান্নার ধরনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিল, বেক, স্টিম বা এয়ার-ফ্রাই করে খেলে মাছের পুষ্টিগুণ সবচেয়ে বেশি পাওয়া যায়। অতিরিক্ত তেলে ভাজা, বেশি লবণ বা প্রসেসড সস ব্যবহার করা যথাসম্ভব এড়িয়ে চলাই ভালো।

সব মিলিয়ে, চর্বিযুক্ত মাছ কোনো জাদুকরী ওষুধ নয়। তবে সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে এটি নিয়মিত খাদ্যতালিকায় রাখলে কিডনির পাশাপাশি হৃদ্‌যন্ত্র ও সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে।  সূএ:  ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com