বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা, কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম নগরের সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (২৯ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে এই আদেশ কার্যকর থাকবে।

এ সময় কেন্দ্রের আশপাশে অস্ত্র, লাঠি, বিস্ফোরকসহ যেকোনো ধরনের আক্রমণাত্মক সরঞ্জাম বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে মিছিল, সভা-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, গান-বাজনা এবং মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।

প্রশ্নপত্র ফাঁস ও অনৈতিক কার্যক্রম প্রতিরোধে পরীক্ষা চলাকালে কেন্দ্রসংলগ্ন সব ফটোকপির দোকান ও ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিএমপি।

এ ছাড়া পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগামী ২ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া প্রতিটি দিনের পরীক্ষার সময় এই নির্দেশনা কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় সিএমপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিদেশি কর্মী ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত মালয়েশিয়ার

» ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

» রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১৩

» রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

» জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

» জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ

» মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী

» আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

» গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা, কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম নগরের সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (২৯ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে এই আদেশ কার্যকর থাকবে।

এ সময় কেন্দ্রের আশপাশে অস্ত্র, লাঠি, বিস্ফোরকসহ যেকোনো ধরনের আক্রমণাত্মক সরঞ্জাম বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে মিছিল, সভা-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, গান-বাজনা এবং মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।

প্রশ্নপত্র ফাঁস ও অনৈতিক কার্যক্রম প্রতিরোধে পরীক্ষা চলাকালে কেন্দ্রসংলগ্ন সব ফটোকপির দোকান ও ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিএমপি।

এ ছাড়া পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগামী ২ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া প্রতিটি দিনের পরীক্ষার সময় এই নির্দেশনা কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় সিএমপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com