রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক এই তথ্য নিশ্চিত করেছেন।

আশিক জানান, সোমবার (১৫ জুন) বিকাল ৩টার দিকে তিনি (মুশফিকুল ফজল আনসারী) হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে দ্রুততম সময়ে সিএমএইচের জরুরি বিভাগে যান। সেখানে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ শনাক্ত হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয়।

বর্তমানে তিনি ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার আরও বিস্তারিত মূল্যায়নের জন্য মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি সিটি অ্যাঞ্জিওগ্রাম করা হবে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রদূতের অসুস্থতার বিষয়টি অবগত হলে তিনি তার ব্যক্তিগত সহকারী চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে হাসপাতালে পাঠিয়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য যে, কিছুদিন আগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর একটি ছোট অপারেশন হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক এই তথ্য নিশ্চিত করেছেন।

আশিক জানান, সোমবার (১৫ জুন) বিকাল ৩টার দিকে তিনি (মুশফিকুল ফজল আনসারী) হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে দ্রুততম সময়ে সিএমএইচের জরুরি বিভাগে যান। সেখানে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ শনাক্ত হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয়।

বর্তমানে তিনি ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার আরও বিস্তারিত মূল্যায়নের জন্য মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি সিটি অ্যাঞ্জিওগ্রাম করা হবে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রদূতের অসুস্থতার বিষয়টি অবগত হলে তিনি তার ব্যক্তিগত সহকারী চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে হাসপাতালে পাঠিয়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য যে, কিছুদিন আগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর একটি ছোট অপারেশন হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com