ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক ভবনের নিচতলা থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) রাতে নগরীর টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মোক্তার বাড়ি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নরসিংদী জেলার মো. আনোয়ার হোসেন (৩৬) এবং মো. শাওন (২৬)। স্থানীয়দের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে ওই ভবনের নিচতলায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, সোমবার রাতে টহল পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে বের হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মোক্তার বাড়ি এলাকার বাবর গাজী নামের এক ব্যক্তির আবাসিক ভবনে অভিযান চালানো হয়। অভিযানে ভবনের একটি কক্ষ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

একই সঙ্গে সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবা গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের সঙ্গে আর কোন কোন কারবারির সম্পৃক্ততা রয়েছে, তা খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক ভবনের নিচতলা থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) রাতে নগরীর টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মোক্তার বাড়ি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নরসিংদী জেলার মো. আনোয়ার হোসেন (৩৬) এবং মো. শাওন (২৬)। স্থানীয়দের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে ওই ভবনের নিচতলায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, সোমবার রাতে টহল পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে বের হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মোক্তার বাড়ি এলাকার বাবর গাজী নামের এক ব্যক্তির আবাসিক ভবনে অভিযান চালানো হয়। অভিযানে ভবনের একটি কক্ষ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

একই সঙ্গে সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবা গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের সঙ্গে আর কোন কোন কারবারির সম্পৃক্ততা রয়েছে, তা খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com