স্বর্ণসহ চোরাকারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

রোববার  রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে এদিন সকাল ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর মেদিনীপুর বিওপির একটি টহল দল জীবননগর উপজেলার ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মোতালেব মাস্টারের আমবাগান সংলগ্ন কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তি হলেন- গোয়ালপাড়া গ্রামের মৃত কাশেম মণ্ডলের ছেলে মো. সিকান্দার আলী (৪০)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিকান্দার আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আকারের মোট ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মধ্যে ৪টি সম্পূর্ণ বার, ৩টি ভাঙা বার এবং ১টি ভাঙা টুকরা রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৭৯৩ দশমিক ৬৯ গ্রাম।

প্রাথমিক তদন্তে বিজিবি জানতে পারে, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা।

এছাড়া অভিযানে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। সবমিলিয়ে উদ্ধারকৃত স্বর্ণ, মোটরসাইকেল ও মোবাইল ফোনের মোট সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, আটক সিকান্দার আলীকে মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ

» মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

» রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশি দুই যুবকের বাঁচার আকুতি

» জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

» অ্যান্ড্রয়েড ১৭ উন্মুক্ত: গুগলের নতুন চমক

» শিশুর ঘন ঘন পেটে ব্যথা কেন হয়? জেনে নিন প্রতিকার

» প্রতিদিন লেবু পানি খেলে যেসব উপকার হয়

» ইরান যুদ্ধের খরচ বাঁচাতে ৮০ বিলিয়ন ডলার চায় ইরান

» বিশ্বকাপ ফাইনাল মঞ্চে জায়গা পেল বাংলাদেশি শিল্পী জিহানের চিত্রকর্ম

» স্বর্ণের দামে বড় পতন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্বর্ণসহ চোরাকারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

রোববার  রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে এদিন সকাল ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর মেদিনীপুর বিওপির একটি টহল দল জীবননগর উপজেলার ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মোতালেব মাস্টারের আমবাগান সংলগ্ন কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তি হলেন- গোয়ালপাড়া গ্রামের মৃত কাশেম মণ্ডলের ছেলে মো. সিকান্দার আলী (৪০)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিকান্দার আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আকারের মোট ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মধ্যে ৪টি সম্পূর্ণ বার, ৩টি ভাঙা বার এবং ১টি ভাঙা টুকরা রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৭৯৩ দশমিক ৬৯ গ্রাম।

প্রাথমিক তদন্তে বিজিবি জানতে পারে, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা।

এছাড়া অভিযানে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। সবমিলিয়ে উদ্ধারকৃত স্বর্ণ, মোটরসাইকেল ও মোবাইল ফোনের মোট সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, আটক সিকান্দার আলীকে মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com