ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি ‘শান্তির ছেলে’ খ্যাত মো. বাবু সরকার ওরফে আব্দুল জব্বার (৩৭)কে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

শনিবার  রাত ৯টা ১০ মিনিটে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদর থানার বৈখর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বাদল মন্ডলের বসতবাড়ি সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত বাবু সরকার ওরফে আব্দুল জব্বার বৈখর পশ্চিমপাড়া এলাকার মৃত অফিজ উদ্দিন সরকার এবং শান্তি বেগমের সন্তান। তিনি স্থানীয়ভাবে ‘শান্তির ছেলে’ নামে পরিচিত।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ২৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

আরও জানা যায়, এর আগেও গত বছরের ২ ডিসেম্বর তাকে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পেয়ে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির হাতের কবজি কেটে দেওয়ার ঘটনায় পুনরায় আলোচনায় আসেন।

অবশেষে শনিবার রাতে মুন্সিগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক ও সন্ত্রাস দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় উন্নয়ন কাজ করতে চাই : ডিএনসিসি প্রশাসক

» গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, খসড়া অনুমোদন মন্ত্রীসভায়

» তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে সিএনজি চালকরা, কমেনি মালিকদের জমা

» মোটরযানের জন্য কড়া নিষেধাজ্ঞা, আকস্মিক বিকট হর্ন দিলেই শাস্তির ব্যবস্থা

» ‘এত আন্দোলন করেন, সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে’ – প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

» বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার

» হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

» অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

» ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি ‘শান্তির ছেলে’ খ্যাত মো. বাবু সরকার ওরফে আব্দুল জব্বার (৩৭)কে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

শনিবার  রাত ৯টা ১০ মিনিটে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদর থানার বৈখর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বাদল মন্ডলের বসতবাড়ি সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত বাবু সরকার ওরফে আব্দুল জব্বার বৈখর পশ্চিমপাড়া এলাকার মৃত অফিজ উদ্দিন সরকার এবং শান্তি বেগমের সন্তান। তিনি স্থানীয়ভাবে ‘শান্তির ছেলে’ নামে পরিচিত।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ২৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

আরও জানা যায়, এর আগেও গত বছরের ২ ডিসেম্বর তাকে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পেয়ে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির হাতের কবজি কেটে দেওয়ার ঘটনায় পুনরায় আলোচনায় আসেন।

অবশেষে শনিবার রাতে মুন্সিগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক ও সন্ত্রাস দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com