ফেসবুকে হঠাৎ বিভ্রাট

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে বিভ্রাট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী।  শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে এ সমস্যা শুরু হয়।

ব্যবহারকারীদের অভিযোগ, কম্পিউটার (ওয়েব ভার্সন) কিংবা মোবাইল অ্যাপ–কোনো সংস্করণ দিয়েই ফেসবুকে লগইন করা যাচ্ছে না। অনেকের সেশন হঠাৎ করেই ‘লগআউট’ হয়ে যাচ্ছে। শুধু ফেসবুকই নয়, মেটার মালিকানাধীন অন্য প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারেও কোথাও কোথাও সমস্যা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ফেসবুক ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ওয়েবসাইটের ব্যবহারকারীরা। ব্যবহারকারী জানিয়েছেন, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলেই স্ক্রিনে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ (অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়) বার্তা দেখানো হচ্ছে।
আমেরিকা, ইউরোপ ও এশিয়াসহ বিশ্বের প্রায় সব অঞ্চলেই এই সমস্যা ছড়িয়ে পড়েছে।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইতিমধ্যে #FacebookDown হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টাইলা লিখেছে, অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানাতে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন।

এক্সে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি ভেবেছিলাম আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।’

আরেকজন মন্তব্য করেন, ‘আমি ভেবেছিলাম আমার পেইজটা হারিয়ে ফেলেছি।’

তৃতীয় একজন লেখেন, ‘আমাকে তো সরাসরি লগ আউট করে দিয়েছে, হা হা!’

আরেকজন লিখেছেন, ‘আমারটাও নিজে থেকেই লগ আউট হয়ে গেছে।’

পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে যে, ফেসবুকের সমস্যার কথা রিপোর্ট করতে গিয়ে ব্যবহারকারীরা ‘ডাউন ডিটেক্টর’ ওয়েবসাইটটিই ক্র্যাশ করিয়ে ফেলেছেন। অতিরিক্ত ট্রাফিকের চাপে সাইটটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি সাধারণত এভাবে ডাউন হয় না। গত এক বছরেরও বেশি সময় ধরে ফেসবুকে এমন বড় কোনো কারিগরি বিপর্যয় দেখা যায়নি। ইন্টারনেট প্রযুক্তিতে যেকোনো সময় সমস্যা হওয়া স্বাভাবিক হলেও, ফেসবুকের মতো বিশাল একটি প্ল্যাটফর্ম দীর্ঘ সময় অচল থাকা বেশ বিরল ঘটনা।

ফেসবুক কর্তৃপক্ষ অর্থাৎ মেটার পক্ষ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সমস্যাটি ঠিক কী কারণে হয়েছে কিংবা কখন নাগাদ এটি ঠিক হতে পারে, সে সম্পর্কে তারা অন্য কোনো সামাজিক মাধ্যমেও কোনো আপডেট দেয়নি।

এদিকে ডাউন ডিটেক্টর সাইটটি নিজেই কাজ না করায়, এই বিভ্রাটের গভীরতা কতটা এবং কোন কোন অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি, তা এই মুহূর্তে সঠিকভাবে জানা সম্ভব হচ্ছে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ

» মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

» রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশি দুই যুবকের বাঁচার আকুতি

» জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

» অ্যান্ড্রয়েড ১৭ উন্মুক্ত: গুগলের নতুন চমক

» শিশুর ঘন ঘন পেটে ব্যথা কেন হয়? জেনে নিন প্রতিকার

» প্রতিদিন লেবু পানি খেলে যেসব উপকার হয়

» ইরান যুদ্ধের খরচ বাঁচাতে ৮০ বিলিয়ন ডলার চায় ইরান

» বিশ্বকাপ ফাইনাল মঞ্চে জায়গা পেল বাংলাদেশি শিল্পী জিহানের চিত্রকর্ম

» স্বর্ণের দামে বড় পতন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেসবুকে হঠাৎ বিভ্রাট

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে বিভ্রাট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী।  শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে এ সমস্যা শুরু হয়।

ব্যবহারকারীদের অভিযোগ, কম্পিউটার (ওয়েব ভার্সন) কিংবা মোবাইল অ্যাপ–কোনো সংস্করণ দিয়েই ফেসবুকে লগইন করা যাচ্ছে না। অনেকের সেশন হঠাৎ করেই ‘লগআউট’ হয়ে যাচ্ছে। শুধু ফেসবুকই নয়, মেটার মালিকানাধীন অন্য প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারেও কোথাও কোথাও সমস্যা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ফেসবুক ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ওয়েবসাইটের ব্যবহারকারীরা। ব্যবহারকারী জানিয়েছেন, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলেই স্ক্রিনে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ (অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়) বার্তা দেখানো হচ্ছে।
আমেরিকা, ইউরোপ ও এশিয়াসহ বিশ্বের প্রায় সব অঞ্চলেই এই সমস্যা ছড়িয়ে পড়েছে।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইতিমধ্যে #FacebookDown হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টাইলা লিখেছে, অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানাতে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন।

এক্সে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি ভেবেছিলাম আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।’

আরেকজন মন্তব্য করেন, ‘আমি ভেবেছিলাম আমার পেইজটা হারিয়ে ফেলেছি।’

তৃতীয় একজন লেখেন, ‘আমাকে তো সরাসরি লগ আউট করে দিয়েছে, হা হা!’

আরেকজন লিখেছেন, ‘আমারটাও নিজে থেকেই লগ আউট হয়ে গেছে।’

পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে যে, ফেসবুকের সমস্যার কথা রিপোর্ট করতে গিয়ে ব্যবহারকারীরা ‘ডাউন ডিটেক্টর’ ওয়েবসাইটটিই ক্র্যাশ করিয়ে ফেলেছেন। অতিরিক্ত ট্রাফিকের চাপে সাইটটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি সাধারণত এভাবে ডাউন হয় না। গত এক বছরেরও বেশি সময় ধরে ফেসবুকে এমন বড় কোনো কারিগরি বিপর্যয় দেখা যায়নি। ইন্টারনেট প্রযুক্তিতে যেকোনো সময় সমস্যা হওয়া স্বাভাবিক হলেও, ফেসবুকের মতো বিশাল একটি প্ল্যাটফর্ম দীর্ঘ সময় অচল থাকা বেশ বিরল ঘটনা।

ফেসবুক কর্তৃপক্ষ অর্থাৎ মেটার পক্ষ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সমস্যাটি ঠিক কী কারণে হয়েছে কিংবা কখন নাগাদ এটি ঠিক হতে পারে, সে সম্পর্কে তারা অন্য কোনো সামাজিক মাধ্যমেও কোনো আপডেট দেয়নি।

এদিকে ডাউন ডিটেক্টর সাইটটি নিজেই কাজ না করায়, এই বিভ্রাটের গভীরতা কতটা এবং কোন কোন অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি, তা এই মুহূর্তে সঠিকভাবে জানা সম্ভব হচ্ছে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com