অটোচালককে অপহরণ করে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪৫) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) ভোরে পৌরসভার পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পাশের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মিজানুরের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে নিজ বাসায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মিজানুর। রাত দেড়টা থেকে দুইটার মধ্যে কোনো এক সময় তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফেরেননি। আজ ফজরের আজানের পর স্থানীয়রা রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এলাকাবাসীরা অভিযোগ করেন, নিহতের বাড়ির পাশের একটি জমি নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সন্দেহ করা হচ্ছে দুর্বৃত্তরা মিজানকে অটো থেকে অপহরণ করে নিয়ে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কি ভাবে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না বলে পুলিশ জানায়।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীর বলেন, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইয়াবাসহ যুবক আটক

» নতুন ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

» নিজেই গাড়ি চালিয়ে চকরিয়ার পথে প্রধানমন্ত্রী

» কবিতার অভিমান

» গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার

» নাঈম ইস্যুতে এবার মুখ খুললেন বিসিবি সভাপতি তামিম

» যুবদলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান ফখরুলের

» ফেসবুকে হঠাৎ বিভ্রাট

» আবার বাড়ল সোনার দাম

» যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়: কক্সবাজারে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অটোচালককে অপহরণ করে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪৫) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) ভোরে পৌরসভার পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পাশের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মিজানুরের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে নিজ বাসায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মিজানুর। রাত দেড়টা থেকে দুইটার মধ্যে কোনো এক সময় তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফেরেননি। আজ ফজরের আজানের পর স্থানীয়রা রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এলাকাবাসীরা অভিযোগ করেন, নিহতের বাড়ির পাশের একটি জমি নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সন্দেহ করা হচ্ছে দুর্বৃত্তরা মিজানকে অটো থেকে অপহরণ করে নিয়ে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কি ভাবে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না বলে পুলিশ জানায়।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীর বলেন, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com