জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার (১১ জুন) জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

তারা জানিয়েছে, এ ঘাঁটি লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। বিপ্লবী গার্ড দাবি করেছে, ওই ঘাঁটিতে থাকা মার্কিনিদের এফ-৩৫, এফ-১৫ এবং এফ-১৬ লক্ষ্য করে ছোড়া মিসাইল সরাসরি আঘাত করেছে। এতে একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র যতক্ষণ শত্রুতাপূর্ণ আচরণ করবে ইরান ঠিক ততক্ষণ পর্যন্ত জবাব দিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জর্ডানের থাকা নাগরিকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে। এক্সে দেওয়া এক পোস্টে তারা বলেছে, জর্ডানের আকাশসীমায় মিসাইল, ড্রোন অথবা রকেট শনাক্ত হয়েছে। যে যেখানেই থাকুন দ্রুত সময়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

গত সোমবার হরমুজে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা চালায়। আজ দ্বিতীয় দিনের মতো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের অভিযান শেষ করার ঘোষণা দেওয়ার পর ইরান হামলা অব্যাহত রাখে। তারা প্রথমে বাহরাইন ও কুয়েতে টানা দুইবার হামলা চালায়। এরপর জর্ডানের বিমানঘাঁটিকে টার্গেট করে। সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার (১১ জুন) জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

তারা জানিয়েছে, এ ঘাঁটি লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। বিপ্লবী গার্ড দাবি করেছে, ওই ঘাঁটিতে থাকা মার্কিনিদের এফ-৩৫, এফ-১৫ এবং এফ-১৬ লক্ষ্য করে ছোড়া মিসাইল সরাসরি আঘাত করেছে। এতে একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র যতক্ষণ শত্রুতাপূর্ণ আচরণ করবে ইরান ঠিক ততক্ষণ পর্যন্ত জবাব দিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জর্ডানের থাকা নাগরিকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে। এক্সে দেওয়া এক পোস্টে তারা বলেছে, জর্ডানের আকাশসীমায় মিসাইল, ড্রোন অথবা রকেট শনাক্ত হয়েছে। যে যেখানেই থাকুন দ্রুত সময়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

গত সোমবার হরমুজে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা চালায়। আজ দ্বিতীয় দিনের মতো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের অভিযান শেষ করার ঘোষণা দেওয়ার পর ইরান হামলা অব্যাহত রাখে। তারা প্রথমে বাহরাইন ও কুয়েতে টানা দুইবার হামলা চালায়। এরপর জর্ডানের বিমানঘাঁটিকে টার্গেট করে। সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com