ইরানকে ঘিরে ২২ দেশের যৌথ সতর্কবার্তা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশসহ ২২টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানকে সতর্ক করে তাদের ‘ভূখণ্ডে’ হামলা চালানো বন্ধের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘আমাদের ভূখণ্ডে মানুষকে হত্যা, অপহরণ, হয়রানি, ভয়ভীতি দেখানো বা অন্য যেকোনো ধরনের আক্রমণের চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক নিয়ম-নীতিকে ক্ষুণ্ন করে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থা ও তাদের বিদেশে অভিযান পরিচালনাকারী শাখা কুদস ফোর্স ইরানি ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় ও তাদের স্বার্থের বিরুদ্ধে ‘প্রাণঘাতী ষড়যন্ত্র ও ক্ষতিকর কর্মকাণ্ডে’ জড়িত।

দেশগুলোর পক্ষ থেকে বলা হয়, ‘এসব হুমকির বিরুদ্ধে আমাদের দেশ ও জনগণকে রক্ষা করার সংকল্পে আমরা ঐক্যবদ্ধ। ইরানকে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।’

বিবৃতি দেওয়া দেশগুলো অভিযোগ করে আরও বলেছে, ইউরোপজুড়ে ইহুদি সম্প্রদায়, ইরানি ও মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে হামলার যে অভিযান চলেছে, তার পেছনে ইরানের হাত রয়েছে। ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠী হারাকাত আশাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া এসব হামলার দায় স্বীকার করেছে।

গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। অস্ট্রেলিয়া তেহরানের বিরুদ্ধে অন্তত দুটি ইহুদিবিদ্বেষী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ আনে। ক্যানবেরা ইরান থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং তেহরানে অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে।

গত নভেম্বরে অস্ট্রেলিয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ হিসেবে ঘোষণা করে।

যৌথ বিবৃতিতে যে দেশগুলো স্বাক্ষর করেছে তারা হলো—আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও যুক্তরাষ্ট্র। সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরানকে ঘিরে ২২ দেশের যৌথ সতর্কবার্তা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশসহ ২২টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানকে সতর্ক করে তাদের ‘ভূখণ্ডে’ হামলা চালানো বন্ধের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘আমাদের ভূখণ্ডে মানুষকে হত্যা, অপহরণ, হয়রানি, ভয়ভীতি দেখানো বা অন্য যেকোনো ধরনের আক্রমণের চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক নিয়ম-নীতিকে ক্ষুণ্ন করে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থা ও তাদের বিদেশে অভিযান পরিচালনাকারী শাখা কুদস ফোর্স ইরানি ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় ও তাদের স্বার্থের বিরুদ্ধে ‘প্রাণঘাতী ষড়যন্ত্র ও ক্ষতিকর কর্মকাণ্ডে’ জড়িত।

দেশগুলোর পক্ষ থেকে বলা হয়, ‘এসব হুমকির বিরুদ্ধে আমাদের দেশ ও জনগণকে রক্ষা করার সংকল্পে আমরা ঐক্যবদ্ধ। ইরানকে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।’

বিবৃতি দেওয়া দেশগুলো অভিযোগ করে আরও বলেছে, ইউরোপজুড়ে ইহুদি সম্প্রদায়, ইরানি ও মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে হামলার যে অভিযান চলেছে, তার পেছনে ইরানের হাত রয়েছে। ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠী হারাকাত আশাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া এসব হামলার দায় স্বীকার করেছে।

গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। অস্ট্রেলিয়া তেহরানের বিরুদ্ধে অন্তত দুটি ইহুদিবিদ্বেষী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ আনে। ক্যানবেরা ইরান থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং তেহরানে অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে।

গত নভেম্বরে অস্ট্রেলিয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ হিসেবে ঘোষণা করে।

যৌথ বিবৃতিতে যে দেশগুলো স্বাক্ষর করেছে তারা হলো—আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও যুক্তরাষ্ট্র। সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com