মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল ও নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ গণমাধ্যমকে জানান, অভিযানে কোতয়ালী থানা ৬ জন, তাজহাট থানা ৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১ জনকে গ্রেপ্তার করেছে।

কোতয়ালী থানার অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা, জনশৃঙ্খলা বিঘ্নিত করা, ওয়ারেন্ট তামিল এবং চুরির মামলার তদন্তে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তাজহাট থানার পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে হত্যা চেষ্টা ও গুরুতর আঘাত সংক্রান্ত মামলার ১ আসামি এবং ১ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানাধীন দমদমা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ ব্যক্তিকে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে মাদক, চুরি ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ১৬ মামলার আসামি ‘কাইল্লা সুমন’ গ্রেপ্তার

» আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

» খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা

» শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

» হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

» গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

» জামালপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

» দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি  

» ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের

» বড়াইগ্রামে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোরের আয়োজনে টাউনহল সভা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল ও নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ গণমাধ্যমকে জানান, অভিযানে কোতয়ালী থানা ৬ জন, তাজহাট থানা ৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১ জনকে গ্রেপ্তার করেছে।

কোতয়ালী থানার অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা, জনশৃঙ্খলা বিঘ্নিত করা, ওয়ারেন্ট তামিল এবং চুরির মামলার তদন্তে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তাজহাট থানার পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে হত্যা চেষ্টা ও গুরুতর আঘাত সংক্রান্ত মামলার ১ আসামি এবং ১ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানাধীন দমদমা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ ব্যক্তিকে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে মাদক, চুরি ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com