ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা যাচাই, আবেদন ফি জমাসহ বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১০ জুন) থেকে অনলাইনে শুরু হয়েছে ভর্তির আবেদন, যা চলবে ২০ জুন পর্যন্ত। আগামী ৫ জুলাই থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শেষে ৬ সেপ্টেম্বর থেকে প্রথমবর্ষের ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা- এ তিন ইউনিটের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদি প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে (www.dcu.ac.bd) আবেদন করতে পারবেন। তাদের আবেদন ফি বাবদ ৮০০ টাকা জমা দিতে হবে। ভর্তিচ্ছুরা আবেদনের যোগ্যতাসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে বলে জানা গেছে।

কোন ইউনিটের ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশ কবে
আগামী ১১ জুলাই বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৭ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ফল প্রকাশের তারিখও আগাম জানিয়ে দিয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ১৪ জুলাই প্রকাশ করা হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার ফল প্রকাশ করা হবে ২০ জুলাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

» নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

» পেলে-মেসিকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা যাচাই, আবেদন ফি জমাসহ বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১০ জুন) থেকে অনলাইনে শুরু হয়েছে ভর্তির আবেদন, যা চলবে ২০ জুন পর্যন্ত। আগামী ৫ জুলাই থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শেষে ৬ সেপ্টেম্বর থেকে প্রথমবর্ষের ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা- এ তিন ইউনিটের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদি প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে (www.dcu.ac.bd) আবেদন করতে পারবেন। তাদের আবেদন ফি বাবদ ৮০০ টাকা জমা দিতে হবে। ভর্তিচ্ছুরা আবেদনের যোগ্যতাসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে বলে জানা গেছে।

কোন ইউনিটের ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশ কবে
আগামী ১১ জুলাই বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৭ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ফল প্রকাশের তারিখও আগাম জানিয়ে দিয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ১৪ জুলাই প্রকাশ করা হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার ফল প্রকাশ করা হবে ২০ জুলাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com