ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মৌচাকে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নিহত হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ছিলেন।

সোমবার  রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের ভাগনে মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন তাকে মারধর করে। পরে তিনি বিষয়টি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে জানিয়ে ঘটনাস্থলে নিয়ে আসেন। এরপর রাত ৮টার দিকে সেখানে ঘটনাটি নিয়ে সালিশি বৈঠক চলছিল।

আকাশের দাবি, ওই সময় যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু এবং রমনা থানার সাধারণ সম্পাদক লুৎফরের সঙ্গে বিল্লালের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, বিল্লাল হোসেন তালুকদার হাতিরঝিলের বাগানবাড়ি এলাকায় বসবাস করতেন। মালিবাগে তার সিমেন্টের ব্যবসা ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রমনা থানাকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, কারা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাসচাপায় ইউনিয়ন পরিষদ সচিব নিহত

» তথ্য-উপাত্তে জনআস্থা ফেরাতে কাজ করছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

» বাবুল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

» আরেকটি মাইলফলকের সামনে এমবাপে

» চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ-খবর নিতে হাসপাতালে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী

» বেরোবিতে প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

» নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কা, ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

» অণুকাব্য

» শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

» আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মৌচাকে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নিহত হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ছিলেন।

সোমবার  রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের ভাগনে মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন তাকে মারধর করে। পরে তিনি বিষয়টি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে জানিয়ে ঘটনাস্থলে নিয়ে আসেন। এরপর রাত ৮টার দিকে সেখানে ঘটনাটি নিয়ে সালিশি বৈঠক চলছিল।

আকাশের দাবি, ওই সময় যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু এবং রমনা থানার সাধারণ সম্পাদক লুৎফরের সঙ্গে বিল্লালের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, বিল্লাল হোসেন তালুকদার হাতিরঝিলের বাগানবাড়ি এলাকায় বসবাস করতেন। মালিবাগে তার সিমেন্টের ব্যবসা ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রমনা থানাকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, কারা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com