ইয়াবাসহ যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নড়াইল সদর উপজেলায় ইয়াবাসহ মো. জিকু শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।

আজ সকালে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করে।

এর আগে সোমবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার বাহিরগ্রাম থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মো. জিকু শেখ ওই গ্রামের সেলিম শেখের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বিকেলে সদর উপজেলার বাহিরগ্রাম গ্রামে অভিযান চালায় নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় জিকু শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর গ্রেফতার যুবককে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে।

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে গ্রেফতারের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নড়াইল সদর উপজেলায় ইয়াবাসহ মো. জিকু শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।

আজ সকালে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করে।

এর আগে সোমবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার বাহিরগ্রাম থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মো. জিকু শেখ ওই গ্রামের সেলিম শেখের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বিকেলে সদর উপজেলার বাহিরগ্রাম গ্রামে অভিযান চালায় নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় জিকু শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর গ্রেফতার যুবককে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে।

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে গ্রেফতারের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com