ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) থানা পুলিশের একাধিক দল এলাকায় অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আলাউদ্দিন (৩১), মো. লিমন (৩০), মো. ইয়াসিন (৩০), মো. তারেক (২২), মো. জুয়েল (৪২), মো. রাসেল মুন্সি (৩০), মো. জুয়েল (৩২), আশিক (১৮), হৃদয় (২৮), মো. সামিউল (২০), মো. দেলোয়ার (২০), মো. কামাল হোসেন (৪০), মো. বাবু (২৭) এবং মো. বাপ্পী ঢালী (২৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।








