জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রুমন মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই রুহিত মিয়া (২০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার  রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজীর ছেলে রাকিব মিয়ার সঙ্গে মৃত ফারুকের ছেলে রুহিত মিয়ার দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে এ বিরোধকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে রাকিব মিয়া ধারালো অস্ত্র দিয়ে রুহিত মিয়াকে আঘাত করে। এ সময় রুহিতের ছোট ভাই রুমন মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত রুহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত রাকিবের মা বেবি বেগম ও স্ত্রী ইতি বেগমকে আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রুমন মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই রুহিত মিয়া (২০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার  রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজীর ছেলে রাকিব মিয়ার সঙ্গে মৃত ফারুকের ছেলে রুহিত মিয়ার দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে এ বিরোধকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে রাকিব মিয়া ধারালো অস্ত্র দিয়ে রুহিত মিয়াকে আঘাত করে। এ সময় রুহিতের ছোট ভাই রুমন মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত রুহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত রাকিবের মা বেবি বেগম ও স্ত্রী ইতি বেগমকে আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com