যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুন) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন জয়রামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জীবননগরগামী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

অভিযানকালে ঢাকা থেকে ছেড়ে আসা জীবননগরগামী পূর্বাশা পরিবহনের একটি এসি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের যাত্রী মো. আব্দুল্লাহকে (৩১) সন্দেহজনক মনে হলে তার দেহ ও বহনকৃত ব্যাগ তল্লাশি করা হয়।

এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১৫টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ৩ হাজার পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩০০ গ্রাম।

আটক আব্দুল্লাহ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলা কলিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আরফান আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুন) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন জয়রামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জীবননগরগামী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

অভিযানকালে ঢাকা থেকে ছেড়ে আসা জীবননগরগামী পূর্বাশা পরিবহনের একটি এসি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের যাত্রী মো. আব্দুল্লাহকে (৩১) সন্দেহজনক মনে হলে তার দেহ ও বহনকৃত ব্যাগ তল্লাশি করা হয়।

এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১৫টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ৩ হাজার পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩০০ গ্রাম।

আটক আব্দুল্লাহ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলা কলিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আরফান আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com