ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে এখন বিওয়াইডি 

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সেন্টার অব অটোমোটিভ ম্যানেজমেন্ট (সিএএম) কর্তৃক প্রকাশিত ‘অটোমোটিভ ইনোভেশনস রিপোর্ট ২০২৬’-এ শীর্ষস্থান অধিকার করার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো চীনা অটোমোবাইল উৎপাদক প্রতিষ্ঠান এ সাফল্য অর্জন করলো।
সিএএমের মর্যাদাপূর্ণ এই প্রতিবেদনের ২২তম সংস্করণে নিজস্ব ‘এম.ও.বি.আইএল’ পদ্ধতি ব্যবহার করে ৩৬টি বৈশ্বিক অটোমোটিভ গ্রুপের ৮৬৭টিরও বেশি উদ্ভাবনকে মূল্যায়ন করা হয়। এই পদ্ধতিতে উদ্ভাবনগুলোকে ম্যাচিউরিটি, অরিজিনালিটি, উপযোগিতা ও ইনোভেশনের ভিত্তিতে বিশ্লেষণ করা হয়। ফলাফল অনুযায়ী, বিওয়াইডি ১৫৭.২ ইনডেক্স পয়েন্ট অর্জন করে সর্বোচ্চ উদ্ভাবনী স্কোর নিশ্চিত করে। এ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি পূর্ববর্তী চ্যাম্পিয়ন ভক্সওয়াগেন গ্রুপ (১৪৩.১ পয়েন্ট) ও মার্সিডিজ-বেঞ্জ গ্রুপকে (১৩৪.২ পয়েন্ট) ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনের শীর্ষে নিজের অবস্থান আরও সুদৃঢ় করে।
বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোটিভ গ্রুপ হওয়ার পাশাপাশি, বিওয়াইডি ‘মোস্ট ইনোভেশন ভলিউম ব্র্যান্ড ২০২৬’-এর স্বীকৃতিও পেয়েছে। ১০৫-এর অধিক ইনোভেশন ইনডেক্স পয়েন্ট নিয়ে প্রতিষ্ঠানটি রেনল্ট ও টয়োটার মতো সুপ্রতিষ্ঠিত বৈশ্বিক ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে এই শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্যাটারি প্রযুক্তি, ইলেক্ট্রিফাইড পাওয়ারট্রেন, ইন্টেলিজেন্ট ড্রাইভিং সিস্টেম ও প্রতিষ্ঠানটির একাধিক ‘ওয়ার্ল্ড-ফার্স্ট ইনোভেশন’ মূলত এই অভাবনীয় সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
এই স্বীকৃতি সাসটেইনেবল মবিলিটির দিকে বৈশ্বিক রূপান্তরে বিওয়াইডির ক্রমবর্ধমান প্রভাবকে পুনরায় তুলে ধরে। ব্লেড ব্যাটারি, ডিএম-আই সুপার হাইব্রিড সিস্টেম, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) ও পরবর্তী প্রজন্মের মবিলিটি সল্যুশনের মতো বিভিন্ন প্রযুক্তিতে ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইভি ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করছে।
বিওয়াইডি যখন বাংলাদেশ সহ বিশ্ববাজারে তার উপস্থিতি আরও বিস্তৃত করছে, তখন এ অর্জন উদ্ভাবনী ও সাসটেইনেবল মোবিলিটিকে সবার জন্য আরও সহজলভ্য করে তোলার প্রতি তাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে। সম্প্রতি, বিওয়াইডি বাংলাদেশ দুইটি ভেহিকল ডেলিভারি মেগা-ইভেন্টের মাধ্যমে ৯০টি এনইভি সরাসরি ক্রেতাদের কাছে হস্তান্তর করে। দেশে সাসটেইনেবল মোবিলিটি নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক

» জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

» মক্কায় ৪০০ বছরের পুরনো কোরআন: পাতায় পাতায় স্বর্ণের কারুকাজ

» মা হতে চলেছেন সামান্থা!

» আগের তুলনায় সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা

» ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব

» অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার

» মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

» টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে এখন বিওয়াইডি 

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সেন্টার অব অটোমোটিভ ম্যানেজমেন্ট (সিএএম) কর্তৃক প্রকাশিত ‘অটোমোটিভ ইনোভেশনস রিপোর্ট ২০২৬’-এ শীর্ষস্থান অধিকার করার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো চীনা অটোমোবাইল উৎপাদক প্রতিষ্ঠান এ সাফল্য অর্জন করলো।
সিএএমের মর্যাদাপূর্ণ এই প্রতিবেদনের ২২তম সংস্করণে নিজস্ব ‘এম.ও.বি.আইএল’ পদ্ধতি ব্যবহার করে ৩৬টি বৈশ্বিক অটোমোটিভ গ্রুপের ৮৬৭টিরও বেশি উদ্ভাবনকে মূল্যায়ন করা হয়। এই পদ্ধতিতে উদ্ভাবনগুলোকে ম্যাচিউরিটি, অরিজিনালিটি, উপযোগিতা ও ইনোভেশনের ভিত্তিতে বিশ্লেষণ করা হয়। ফলাফল অনুযায়ী, বিওয়াইডি ১৫৭.২ ইনডেক্স পয়েন্ট অর্জন করে সর্বোচ্চ উদ্ভাবনী স্কোর নিশ্চিত করে। এ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি পূর্ববর্তী চ্যাম্পিয়ন ভক্সওয়াগেন গ্রুপ (১৪৩.১ পয়েন্ট) ও মার্সিডিজ-বেঞ্জ গ্রুপকে (১৩৪.২ পয়েন্ট) ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনের শীর্ষে নিজের অবস্থান আরও সুদৃঢ় করে।
বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোটিভ গ্রুপ হওয়ার পাশাপাশি, বিওয়াইডি ‘মোস্ট ইনোভেশন ভলিউম ব্র্যান্ড ২০২৬’-এর স্বীকৃতিও পেয়েছে। ১০৫-এর অধিক ইনোভেশন ইনডেক্স পয়েন্ট নিয়ে প্রতিষ্ঠানটি রেনল্ট ও টয়োটার মতো সুপ্রতিষ্ঠিত বৈশ্বিক ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে এই শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্যাটারি প্রযুক্তি, ইলেক্ট্রিফাইড পাওয়ারট্রেন, ইন্টেলিজেন্ট ড্রাইভিং সিস্টেম ও প্রতিষ্ঠানটির একাধিক ‘ওয়ার্ল্ড-ফার্স্ট ইনোভেশন’ মূলত এই অভাবনীয় সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
এই স্বীকৃতি সাসটেইনেবল মবিলিটির দিকে বৈশ্বিক রূপান্তরে বিওয়াইডির ক্রমবর্ধমান প্রভাবকে পুনরায় তুলে ধরে। ব্লেড ব্যাটারি, ডিএম-আই সুপার হাইব্রিড সিস্টেম, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) ও পরবর্তী প্রজন্মের মবিলিটি সল্যুশনের মতো বিভিন্ন প্রযুক্তিতে ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইভি ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করছে।
বিওয়াইডি যখন বাংলাদেশ সহ বিশ্ববাজারে তার উপস্থিতি আরও বিস্তৃত করছে, তখন এ অর্জন উদ্ভাবনী ও সাসটেইনেবল মোবিলিটিকে সবার জন্য আরও সহজলভ্য করে তোলার প্রতি তাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে। সম্প্রতি, বিওয়াইডি বাংলাদেশ দুইটি ভেহিকল ডেলিভারি মেগা-ইভেন্টের মাধ্যমে ৯০টি এনইভি সরাসরি ক্রেতাদের কাছে হস্তান্তর করে। দেশে সাসটেইনেবল মোবিলিটি নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com