দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭টি রামদা, একটি কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গত ৪ জুন রাত ১০টার দিকে ভোলাইল গেদ্দারবাজার এলাকায় বদরুদ্দীন জামানের বাড়িতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা লোহার গেট ও দরজায় কোপানোর পাশাপাশি ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। একই সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে এবং হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে।

ওসি মাহবুব আলম আরও জানান, অভিযানে হামলার সময় লুট করে নেওয়া একটি সাইকেলও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বদরুদ্দীন জামানের ছেলে হৃদয় বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭টি রামদা, একটি কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গত ৪ জুন রাত ১০টার দিকে ভোলাইল গেদ্দারবাজার এলাকায় বদরুদ্দীন জামানের বাড়িতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা লোহার গেট ও দরজায় কোপানোর পাশাপাশি ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। একই সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে এবং হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে।

ওসি মাহবুব আলম আরও জানান, অভিযানে হামলার সময় লুট করে নেওয়া একটি সাইকেলও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বদরুদ্দীন জামানের ছেলে হৃদয় বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com