পাইপ স্থাপনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে ১ ব্যক্তি নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের পাইপ স্থাপনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে রবি হাওলাদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ  সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাইয়া বন্দ‌রের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

​পু‌লিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালাইয়া লঞ্চঘাট এলাকার বাসিন্দা রবি হাওলাদার পানি নিষ্কাশনের পাইপের টাকা চাইতে প্রতিবেশী আনন্দ বেপারীর কাছে যান। এ সময় আনন্দ টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে আনন্দের ছেলে রতন বেপারীর হামলায় গুরুতর আহত হন রবি হাওলাদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠা‌নোর প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাইপ স্থাপনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে ১ ব্যক্তি নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের পাইপ স্থাপনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে রবি হাওলাদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ  সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাইয়া বন্দ‌রের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

​পু‌লিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালাইয়া লঞ্চঘাট এলাকার বাসিন্দা রবি হাওলাদার পানি নিষ্কাশনের পাইপের টাকা চাইতে প্রতিবেশী আনন্দ বেপারীর কাছে যান। এ সময় আনন্দ টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে আনন্দের ছেলে রতন বেপারীর হামলায় গুরুতর আহত হন রবি হাওলাদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠা‌নোর প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com