শাবিপ্রবির ৬টি হলে বড় পর্দায় দেখানো হবে ফুটবল বিশ্বকাপ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‌‘বিশ্বকাপ ফুটবল-২০২৬’ উপভোগের লক্ষ্যে ৬টি আবাসিক হলে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যােগ নিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

মঙ্গলবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্বকাপের ম্যাচগুলো যেন শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে একসঙ্গে উপভোগ করতে পারেন, সেজন্য ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি আবাসিক হলে আধুনিক প্রজেক্টর ও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।

এই উদ্যোগের বিষয়ে শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, আমরা চাই, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে নিরাপদে এই ক্রীড়া উৎসব উপভোগ করুক। বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে সব সময়ই অন্যরকম একটা আবেগ ও উদ্দীপনা কাজ করে। শিক্ষার্থীদের এই সুস্থ বিনোদন ও মানসিক রিফ্রেশমেন্টের কথা বিবেচনা করেই ৬টি আবাসিক হলে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে রেজিস্ট্রারকে ইতোমধ্যে বলে দিয়েছি। আশা করি, শিগগিরই ব্যবস্থা করা হবে।

প্রশাসনের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, গভীর রাতে বা ভোরে ম্যাচ থাকলেও হলে বড় পর্দায় সবার সঙ্গে খেলা দেখার সুযোগ পাওয়ায় ক্যাম্পাসে বিশ্বকাপের আমেজ আরও জমে উঠবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরানের পারমাণু কর্মসূচি ঠেকাতেই আত্মত্যাগ, সেনা নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ট্রাম্পের

» দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে: মন্ত্রী

» রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

» যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

» নির্বাচন কে করবে, না করবে- সেটি ইসি ও আদালতের বিষয় : রিজভী

» সিটি গ্রুপ চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা কার্যক্রম স্থগিত

» জুলাই সনদ বাস্তবায়ন বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

» সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাবিপ্রবির ৬টি হলে বড় পর্দায় দেখানো হবে ফুটবল বিশ্বকাপ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‌‘বিশ্বকাপ ফুটবল-২০২৬’ উপভোগের লক্ষ্যে ৬টি আবাসিক হলে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যােগ নিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

মঙ্গলবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্বকাপের ম্যাচগুলো যেন শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে একসঙ্গে উপভোগ করতে পারেন, সেজন্য ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি আবাসিক হলে আধুনিক প্রজেক্টর ও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।

এই উদ্যোগের বিষয়ে শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, আমরা চাই, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে নিরাপদে এই ক্রীড়া উৎসব উপভোগ করুক। বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে সব সময়ই অন্যরকম একটা আবেগ ও উদ্দীপনা কাজ করে। শিক্ষার্থীদের এই সুস্থ বিনোদন ও মানসিক রিফ্রেশমেন্টের কথা বিবেচনা করেই ৬টি আবাসিক হলে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে রেজিস্ট্রারকে ইতোমধ্যে বলে দিয়েছি। আশা করি, শিগগিরই ব্যবস্থা করা হবে।

প্রশাসনের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, গভীর রাতে বা ভোরে ম্যাচ থাকলেও হলে বড় পর্দায় সবার সঙ্গে খেলা দেখার সুযোগ পাওয়ায় ক্যাম্পাসে বিশ্বকাপের আমেজ আরও জমে উঠবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com