সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার মুহাম্মদ দুলালের ছেলে। তিনিও সৌদি প্রবাসী।

শুক্রবার সৌদি আরবে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারির কাজে বের হন মাহাদি রাজ শুভ। তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের কিং সৌদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, দ্বিতীয় দফায় প্রায় ছয় মাস আগে মাহাদি রাজ শুভ সৌদি আরবে যান। এদিকে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রধানমন্ত্রীর অসন্তোষের পর হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার

» প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে মার্কিন হামলা, নিহত ৩

» গরুর মাংসের রেজালা রেসিপি

» বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

» বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারি আটক

» আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী

» চিড়িয়াখানায় কেমন আছে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, দিনে কী খায়?

» পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

» শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর

» জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার মুহাম্মদ দুলালের ছেলে। তিনিও সৌদি প্রবাসী।

শুক্রবার সৌদি আরবে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারির কাজে বের হন মাহাদি রাজ শুভ। তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের কিং সৌদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, দ্বিতীয় দফায় প্রায় ছয় মাস আগে মাহাদি রাজ শুভ সৌদি আরবে যান। এদিকে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com