মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে জামালপুরে  ২০ গ্রামে ঈদ উদযাপন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।  জামালপুরের ইসলামপুর, সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার ২০টি গ্রামের এক হাজারের বেশি মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা পালন করছেন।
বুধবার (২৭ মে) সকাল ৯টায় তিন উপজেলার ২০ গ্রামে এই ঈদের জামায়াত আদায় করা হয়।
ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা, রায়েরপাড়া, পশ্চিম নোয়ারপাড়া, সাপধরী ইউনিয়নের পশ্চিম মন্ডলপাড়া, উত্তর সাপধরী, চর শিশুয়া,  মাদারগঞ্জের লোটাবর কাজিয়াবাড়ী এবং সরিষাবাড়ী উপজেলার বনগ্রাম, বালিয়া, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড়, বগারপাড়, কামারপাড়া ও কুমারপুর বলারদিয়া, বাউসী, সাতপোয়া, পঞ্চপীর, সাঞ্চারপাড়, পাখাডুবি  ২০টি গ্রামে দীর্ঘদিন ধরে সৌদি আরবের ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ধর্মীয় উৎসব পালন করা হয়।
এই গ্রামের মুসলমানরা বিশ্বাস করেন, পবিত্র হজ, আরাফার দিন এবং ঈদুল আজহার মধ্যে যে সরাসরি সম্পর্ক রয়েছে, তা যথাযথভাবে মান্য করতে হলে সৌদির তারিখ অনুসরণ করাই উত্তম।তাই সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা জিলহজ মাসের গোনাগুনতি শুরু করেন এবং ঈদুল আজহার দিন নির্ধারণ করেন।
সাপধরী পশ্চম মন্ডল পাড়ায় নামাজ পড়তে আসা আগত মুসুল্লিরা বলেন, এখানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হচ্ছে। বৃষ্টির মধ্যেও ঈদের নামাজ আদায়ের জন্য আমি এখানে এসেছি।
ইসলাসপুর উপজেলার দূর্গম যমুনার চর সাপধরী পশ্চিম মন্ডল পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন বলেন, আমরা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছি।  শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।নামাজ শেষে মুসল্লিরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কোরবানির প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

» স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ ২জন গ্রেফতার

» জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

» ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

» রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

» ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

» লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

» বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

» জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে জামালপুরে  ২০ গ্রামে ঈদ উদযাপন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।  জামালপুরের ইসলামপুর, সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার ২০টি গ্রামের এক হাজারের বেশি মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা পালন করছেন।
বুধবার (২৭ মে) সকাল ৯টায় তিন উপজেলার ২০ গ্রামে এই ঈদের জামায়াত আদায় করা হয়।
ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা, রায়েরপাড়া, পশ্চিম নোয়ারপাড়া, সাপধরী ইউনিয়নের পশ্চিম মন্ডলপাড়া, উত্তর সাপধরী, চর শিশুয়া,  মাদারগঞ্জের লোটাবর কাজিয়াবাড়ী এবং সরিষাবাড়ী উপজেলার বনগ্রাম, বালিয়া, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড়, বগারপাড়, কামারপাড়া ও কুমারপুর বলারদিয়া, বাউসী, সাতপোয়া, পঞ্চপীর, সাঞ্চারপাড়, পাখাডুবি  ২০টি গ্রামে দীর্ঘদিন ধরে সৌদি আরবের ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ধর্মীয় উৎসব পালন করা হয়।
এই গ্রামের মুসলমানরা বিশ্বাস করেন, পবিত্র হজ, আরাফার দিন এবং ঈদুল আজহার মধ্যে যে সরাসরি সম্পর্ক রয়েছে, তা যথাযথভাবে মান্য করতে হলে সৌদির তারিখ অনুসরণ করাই উত্তম।তাই সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা জিলহজ মাসের গোনাগুনতি শুরু করেন এবং ঈদুল আজহার দিন নির্ধারণ করেন।
সাপধরী পশ্চম মন্ডল পাড়ায় নামাজ পড়তে আসা আগত মুসুল্লিরা বলেন, এখানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হচ্ছে। বৃষ্টির মধ্যেও ঈদের নামাজ আদায়ের জন্য আমি এখানে এসেছি।
ইসলাসপুর উপজেলার দূর্গম যমুনার চর সাপধরী পশ্চিম মন্ডল পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন বলেন, আমরা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছি।  শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।নামাজ শেষে মুসল্লিরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কোরবানির প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com