ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১০

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ৩টার দিকে কামারখোলা ব্রিজে ওঠার ঢালে, মাওয়ামুখী লেনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর থেকে পিরোজপুরগামী একটি পিকআপভ্যান যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের বাম পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পিকআপের পেছনে শিশুসহ পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন।

এদিকে, মিরপুর থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে পিকআপটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের পেছনে থাকা কয়েকজন এবং বাসের সামনের অংশে থাকা যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে পিকআপের যাত্রী সুমন মৃধা (২৪) ও চালক ফুরকান ইসলাম (৪৫) রয়েছেন। তাদের বাড়ি পিরোজপুর জেলায়।

অন্যদিকে, সকাল সাড়ে ৬টার দিকে একই এক্সপ্রেসওয়ের বেজগাঁও ফিলিং স্টেশনের সামনে মাওয়ামুখী লেনে পৃথক দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরও চারজন আহত হন।

আহতরা হলেন, কাইয়ুম (২৫) পাবনা সদর, সুজন (২৮) কুষ্টিয়ার কুমারখালী, হৃদয় ভূঁইয়া (১৮) ও বাইজিদ শেখ (১৩)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোরে কামারখোলা ব্রিজ এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে কয়েকজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

তিনি জানান, সকালে বেজগাঁও এলাকায় পৃথক দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট

» শিশুদের সঙ্গে সেলফি তুলে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

» প্রধানমন্ত্রীর ফোনে বদলে গেলো কেন্দ্র, ৩০ মিনিট বেশি সময় পেলেন পরীক্ষার্থীরা

» মাদক বহনকারীরাই ধরা পড়ে, ব্যবসার সঙ্গে জড়িতরা যায় সংসদে: রুমিন

» বন্যাদুর্গত এলাকা না গিয়ে প্রধানমন্ত্রী বরিশালে গেছেন বলে তাঁকে কটাক্ষ করেছেন: নাসীরুদ্দিন পাটোয়ারী

» মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায়

» শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে: শিবির সভাপতি

» জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

» চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

» ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১০

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ৩টার দিকে কামারখোলা ব্রিজে ওঠার ঢালে, মাওয়ামুখী লেনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর থেকে পিরোজপুরগামী একটি পিকআপভ্যান যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের বাম পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পিকআপের পেছনে শিশুসহ পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন।

এদিকে, মিরপুর থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে পিকআপটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের পেছনে থাকা কয়েকজন এবং বাসের সামনের অংশে থাকা যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে পিকআপের যাত্রী সুমন মৃধা (২৪) ও চালক ফুরকান ইসলাম (৪৫) রয়েছেন। তাদের বাড়ি পিরোজপুর জেলায়।

অন্যদিকে, সকাল সাড়ে ৬টার দিকে একই এক্সপ্রেসওয়ের বেজগাঁও ফিলিং স্টেশনের সামনে মাওয়ামুখী লেনে পৃথক দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরও চারজন আহত হন।

আহতরা হলেন, কাইয়ুম (২৫) পাবনা সদর, সুজন (২৮) কুষ্টিয়ার কুমারখালী, হৃদয় ভূঁইয়া (১৮) ও বাইজিদ শেখ (১৩)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোরে কামারখোলা ব্রিজ এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে কয়েকজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

তিনি জানান, সকালে বেজগাঁও এলাকায় পৃথক দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com