ঢাকার পশুর হাটে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই: উত্তর সিটি প্রশাসক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পশুর হাটে আমরা চাঁদাবাজির কোনো অভিযোগ পাইনি।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গাবতলী হাটে গরু বাঁধার জন্য প্রতি খুটির জন্য ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ উছেছে। এমন প্রশ্নের জবাবে প্রশাসক মিল্টন বলেন, ‘এই বিষয়টি নিয়ে তদন্ত করেছি। এমন কোনো সত্যতা পাইনি। কারো কাছ থেকে হাসিলের ৫ শতাংশের বেশি নেওয়া হচ্ছে না।’

এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, কোনো ধরনের চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আপনারা আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন যতগুলো হাট আছে অস্থায়ী এবং স্থায়ী গাবতলী হাট, সব জায়গায় কথা বলছি। আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা আসেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে।

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সঙ্গে নিয়ে গাবতলী পশুর হাট পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এসময় তারা গরুর ব্যাপারী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি

» ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

» আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

» চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রফতানির সুযোগ রয়েছে: মাহদী আমিন

» ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

» আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

» ‘এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি’: হুম্মাম কাদের

» ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

» ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেনব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকার পশুর হাটে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই: উত্তর সিটি প্রশাসক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পশুর হাটে আমরা চাঁদাবাজির কোনো অভিযোগ পাইনি।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গাবতলী হাটে গরু বাঁধার জন্য প্রতি খুটির জন্য ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ উছেছে। এমন প্রশ্নের জবাবে প্রশাসক মিল্টন বলেন, ‘এই বিষয়টি নিয়ে তদন্ত করেছি। এমন কোনো সত্যতা পাইনি। কারো কাছ থেকে হাসিলের ৫ শতাংশের বেশি নেওয়া হচ্ছে না।’

এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, কোনো ধরনের চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আপনারা আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন যতগুলো হাট আছে অস্থায়ী এবং স্থায়ী গাবতলী হাট, সব জায়গায় কথা বলছি। আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা আসেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে।

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সঙ্গে নিয়ে গাবতলী পশুর হাট পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এসময় তারা গরুর ব্যাপারী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com