চিলিতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬.৮ বলে জানিয়েছে চিলির ইউনিভার্সিটি অব চিলির ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল কালামা শহরে থেকে ২৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৯ কিলোমিটার। তবে শক্তিশালী ভূকম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিকভাবে পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবর।

চিলির ইউনিভার্সিটি অব চিলির ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানায়, স্থানীয় সময় বিকেল ৫.৫২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তবে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে কোনো নিহতের খবর জানায়নি।

চিলি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার-এর ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই এমন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

এটি মূলত নাজকা এবং দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের মধ্যে ক্রমাগত সংঘর্ষের কারণে ঘটে, যা নিয়মিতভাবে দেশজুড়ে বিভিন্ন তীব্রতার কম্পন সৃষ্টি করে।

১৫৭০ সাল থেকে এ পর্যন্ত চিলি প্রায় একশটি বড় ধরনের ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। যার মধ্যে প্রায় ৩০টি ভূমিকম্পের মাত্রা ছিল ৮.০ এর ওপরে। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, গড়ে প্রতি দশকে অন্তত একবার চিলিতে ৮.০ বা তার চেয়ে বেশি মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

চিলির সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প বিপর্যয়টি ঘটেছিল ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি। ৮.৮ মাত্রার সেই ভূমিকম্প ও এর জেরে সৃষ্ট সুনামিতে ৫০০ এর বেশি মানুষ নিহত এবং প্রায় ৫০ জন নিখোঁজ হন।

তথ্যসূত্র : আনাদোলু

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চিলিতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬.৮ বলে জানিয়েছে চিলির ইউনিভার্সিটি অব চিলির ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল কালামা শহরে থেকে ২৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৯ কিলোমিটার। তবে শক্তিশালী ভূকম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিকভাবে পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবর।

চিলির ইউনিভার্সিটি অব চিলির ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানায়, স্থানীয় সময় বিকেল ৫.৫২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তবে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে কোনো নিহতের খবর জানায়নি।

চিলি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার-এর ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই এমন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

এটি মূলত নাজকা এবং দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের মধ্যে ক্রমাগত সংঘর্ষের কারণে ঘটে, যা নিয়মিতভাবে দেশজুড়ে বিভিন্ন তীব্রতার কম্পন সৃষ্টি করে।

১৫৭০ সাল থেকে এ পর্যন্ত চিলি প্রায় একশটি বড় ধরনের ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। যার মধ্যে প্রায় ৩০টি ভূমিকম্পের মাত্রা ছিল ৮.০ এর ওপরে। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, গড়ে প্রতি দশকে অন্তত একবার চিলিতে ৮.০ বা তার চেয়ে বেশি মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

চিলির সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প বিপর্যয়টি ঘটেছিল ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি। ৮.৮ মাত্রার সেই ভূমিকম্প ও এর জেরে সৃষ্ট সুনামিতে ৫০০ এর বেশি মানুষ নিহত এবং প্রায় ৫০ জন নিখোঁজ হন।

তথ্যসূত্র : আনাদোলু

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com