কানাডায় ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কানাডার স্থানীয় সময় বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মাল্টিকালচারাল দেশটিতে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

ক্যালগেরি শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আকরাম জুম্মা মসজিদে। সেখানে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অব ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এবং ইমাম শেখ ইউসুফ ট্রায়া।

এছাড়া বাংলাদেশি কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে।

ক্যালগেরিসহ কানাডার বিভিন্ন শহরে নিজ নিজ কমিউনিটি কেন্দ্র ও মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসলমানরা। প্রবাসী বাংলাদেশিরাও উল্লেখযোগ্য সংখ্যায় এসব জামাতে অংশ নেবেন।

উল্লেখ্য, এবারের ঈদের দিনটি কর্মদিবস হওয়ায় অনেকেই সকালে নামাজ আদায় শেষে কর্মস্থলে যোগ দেবেন। আবার কেউ কেউ শহরের বাইরে নির্ধারিত ফার্মে গিয়ে কোরবানি সম্পন্ন করবেন। কানাডায় নির্দিষ্ট স্থানের বাইরে কোরবানি দেওয়ার সুযোগ নেই।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

» বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

» জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: মন্ত্রী টুকু

» বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

» এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

» পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি জেনে নিন

» দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

» যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩৮

» আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

» বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডায় ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কানাডার স্থানীয় সময় বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মাল্টিকালচারাল দেশটিতে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

ক্যালগেরি শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আকরাম জুম্মা মসজিদে। সেখানে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অব ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এবং ইমাম শেখ ইউসুফ ট্রায়া।

এছাড়া বাংলাদেশি কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে।

ক্যালগেরিসহ কানাডার বিভিন্ন শহরে নিজ নিজ কমিউনিটি কেন্দ্র ও মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসলমানরা। প্রবাসী বাংলাদেশিরাও উল্লেখযোগ্য সংখ্যায় এসব জামাতে অংশ নেবেন।

উল্লেখ্য, এবারের ঈদের দিনটি কর্মদিবস হওয়ায় অনেকেই সকালে নামাজ আদায় শেষে কর্মস্থলে যোগ দেবেন। আবার কেউ কেউ শহরের বাইরে নির্ধারিত ফার্মে গিয়ে কোরবানি সম্পন্ন করবেন। কানাডায় নির্দিষ্ট স্থানের বাইরে কোরবানি দেওয়ার সুযোগ নেই।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com