লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : লেবাননে ইসরায়েলের নতুন বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার ও স্থানীয় গণমাধ্যম।

গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার ভোরের দিকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। খবর বার্তা সংস্থা এএফপি’র।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, মধ্যরাতের কিছু আগে ব্রিটালের উপকণ্ঠে পাহাড়ি এলাকা নাবি শ্রেইজে পাঁচটি বিমান হামলা চালানো হয়। হিজবুল্লাহর সঙ্গে ১৭ এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে এলাকাটি হামলার বাইরে ছিল।

দক্ষিণাঞ্চলীয় শহর টাইরে অবস্থানরত এএফপির এক সংবাদদাতা জানান, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রথমে শহরের উপকণ্ঠে একটি ভবনে হামলা হয়। পরে শহরের ভেতরে আরেকটি হামলা চালানো হয়। এতে এলাকায় ঘনকালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এর আগে বেসামরিক প্রতিরক্ষা উদ্ধারকারী দল ও পৌর পুলিশের সদস্যরা এলাকাবাসীকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করেন। তারা মাইকিং করে স্থানীয়দের দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানান।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাইয়ের মাধ্যমে দুটি উচ্ছেদ সতর্কতা জারি করে। এর মধ্যে একটি ছিল লেবাননের বুর্জ রাহাল গ্রামকে ঘিরে। সতর্কবার্তায় বলা হয়, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

আদ্রাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, টাইরের দুটি এলাকার বাসিন্দাদেরও সরে যেতে বলা হয়েছে। কারণ ওই এলাকাগুলো ‘হিজবুল্লাহর স্থাপনার কাছে অবস্থিত’ এবং সেখানে অভিযান চালাতে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

» আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

» ‘আমরা আইএমএফ ও বিশ্বব্যাংকের গোলাম নই যে তাদের কথা মানতে হবে’: পরওয়ার

» প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, ক্রেতা-বিক্রেতা গ্রেফতার

» ট্রাফিক আইন অমান্য করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার

» এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

» তথ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

» বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

» তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার

» জামালপুরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু!  

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : লেবাননে ইসরায়েলের নতুন বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার ও স্থানীয় গণমাধ্যম।

গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার ভোরের দিকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। খবর বার্তা সংস্থা এএফপি’র।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, মধ্যরাতের কিছু আগে ব্রিটালের উপকণ্ঠে পাহাড়ি এলাকা নাবি শ্রেইজে পাঁচটি বিমান হামলা চালানো হয়। হিজবুল্লাহর সঙ্গে ১৭ এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে এলাকাটি হামলার বাইরে ছিল।

দক্ষিণাঞ্চলীয় শহর টাইরে অবস্থানরত এএফপির এক সংবাদদাতা জানান, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রথমে শহরের উপকণ্ঠে একটি ভবনে হামলা হয়। পরে শহরের ভেতরে আরেকটি হামলা চালানো হয়। এতে এলাকায় ঘনকালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এর আগে বেসামরিক প্রতিরক্ষা উদ্ধারকারী দল ও পৌর পুলিশের সদস্যরা এলাকাবাসীকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করেন। তারা মাইকিং করে স্থানীয়দের দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানান।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাইয়ের মাধ্যমে দুটি উচ্ছেদ সতর্কতা জারি করে। এর মধ্যে একটি ছিল লেবাননের বুর্জ রাহাল গ্রামকে ঘিরে। সতর্কবার্তায় বলা হয়, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

আদ্রাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, টাইরের দুটি এলাকার বাসিন্দাদেরও সরে যেতে বলা হয়েছে। কারণ ওই এলাকাগুলো ‘হিজবুল্লাহর স্থাপনার কাছে অবস্থিত’ এবং সেখানে অভিযান চালাতে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com