শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু: শনিবার ক্লাস চলবে প্রাথমিক বিদ্যালয়ে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ২৪ মে থেকে ছুটি শুরুর কথা থাকলেও, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কার্যত বৃহস্পতিবারই (২১ মে) ক্লাস শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির আমেজ শুরু হয়েছে।

তবে এই ছুটিতেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শনিবার ক্লাস নেওয়ার সরকারি নির্দেশনায় তৈরি হয়েছে চরম অসন্তোষ।

সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে সৃষ্ট শিক্ষাসময়ের ঘাটতি পূরণের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়গুলো শনিবার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলে অভিহিত করেছেন শিক্ষকরা।

শিক্ষকদের অভিযোগ, রমজানের সময় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি—সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ ছিল। তাহলে শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের ওপর কেন এই বাড়তি চাপ দেওয়া হচ্ছে?

প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, আমরা ২৩ মে থেকে ছুটি ঘোষণার জন্য আগেই আবেদন করেছিলাম, কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। শিক্ষকদের মানসিক প্রশান্তি নিশ্চিত না করে গুণগত মানসম্পন্ন পাঠদান সম্ভব নয়।

এ বিষয়ে জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন্স বিভাগের উপপরিচালক জয়নাল আবেদীন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই আদেশ জারি করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে কর্মরত আছেন ৩ লাখ ৮৪ হাজার ৯৮১ জন শিক্ষক এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি। ছুটির এই সময়ে শনিবার স্কুল খোলার সিদ্ধান্তে বিশাল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা পড়েছেন বিভ্রান্তিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রাত বাকী নাই

» উচ্চশিক্ষিত চরিত্রহীন ব্যক্তি চোর-ডাকাতের চেয়েও ভয়ংকর: এমপি মাসুদ

» শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

» সীরাতের বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রে শান্তি আসবে না: চরমোনাই পীর

» দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা নয়, গুরুত্বপূর্ণ আমানত : হামিদুর রহমান আযাদ

» এক দশকের পর সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা

» পাকিস্তান কি শেষ পর্যন্ত চীন-আমেরিকার অস্ত্র-ফাঁদ থেকে বের হতে পারবে?

» ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড়

» তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ

» আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু: শনিবার ক্লাস চলবে প্রাথমিক বিদ্যালয়ে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ২৪ মে থেকে ছুটি শুরুর কথা থাকলেও, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কার্যত বৃহস্পতিবারই (২১ মে) ক্লাস শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির আমেজ শুরু হয়েছে।

তবে এই ছুটিতেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শনিবার ক্লাস নেওয়ার সরকারি নির্দেশনায় তৈরি হয়েছে চরম অসন্তোষ।

সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে সৃষ্ট শিক্ষাসময়ের ঘাটতি পূরণের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়গুলো শনিবার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলে অভিহিত করেছেন শিক্ষকরা।

শিক্ষকদের অভিযোগ, রমজানের সময় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি—সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ ছিল। তাহলে শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের ওপর কেন এই বাড়তি চাপ দেওয়া হচ্ছে?

প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, আমরা ২৩ মে থেকে ছুটি ঘোষণার জন্য আগেই আবেদন করেছিলাম, কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। শিক্ষকদের মানসিক প্রশান্তি নিশ্চিত না করে গুণগত মানসম্পন্ন পাঠদান সম্ভব নয়।

এ বিষয়ে জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন্স বিভাগের উপপরিচালক জয়নাল আবেদীন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই আদেশ জারি করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে কর্মরত আছেন ৩ লাখ ৮৪ হাজার ৯৮১ জন শিক্ষক এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি। ছুটির এই সময়ে শনিবার স্কুল খোলার সিদ্ধান্তে বিশাল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা পড়েছেন বিভ্রান্তিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com