দৌলতদিয়া ঘাটে ২৪ ঘণ্টায় পার হলো পশুবাহী ৪২৩ ট্রাক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে রাজধানী অভিমুখে আসা পশুবাহী ট্রাকের চাপ বাড়ছে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ ঘাট দিয়ে পদ্মা পার হয়েছে ৪২৩টি পশুবাহী ট্রাক।

শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদ যাত্রা ও পশুবাহী ট্রাক পারাপার নির্বিঘ্ন করতে কাজ করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে পশুবাহী ট্রাকগুলোকে ফেরিতে উঠানো হচ্ছে। ঘাটে পর্যাপ্ত ফেরি সচল থাকায় সিরিয়ালে বা কোথাও দাঁড়াতে হচ্ছে না। শুধুমাত্র ফেরি লোড হতে যা সময় লাগছে। এ ঘাট দিয়ে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৫ যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে পশুবাহী ট্রাক ৪২৩টি। ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই রাজধানী অভিমূখে পশুবাহী ট্রাকের চাপ বাড়বে বলে ধারণা করছেন। তবে ঘরমূখো যানবাহন ও যাত্রী পারাপারেও প্রস্তুত রয়েছি।

রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, পশুবাহী গাড়িগুলোকে পুলিশ বা কেউ সড়কে যেন না আটকায় সে নির্দেশনা দেয়া আছে। কোথাও অভিযোগ পেলে রাজবাড়ী জেলা ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

» স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ ২জন গ্রেফতার

» জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

» ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

» রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

» ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

» লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

» বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

» জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দৌলতদিয়া ঘাটে ২৪ ঘণ্টায় পার হলো পশুবাহী ৪২৩ ট্রাক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে রাজধানী অভিমুখে আসা পশুবাহী ট্রাকের চাপ বাড়ছে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ ঘাট দিয়ে পদ্মা পার হয়েছে ৪২৩টি পশুবাহী ট্রাক।

শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদ যাত্রা ও পশুবাহী ট্রাক পারাপার নির্বিঘ্ন করতে কাজ করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে পশুবাহী ট্রাকগুলোকে ফেরিতে উঠানো হচ্ছে। ঘাটে পর্যাপ্ত ফেরি সচল থাকায় সিরিয়ালে বা কোথাও দাঁড়াতে হচ্ছে না। শুধুমাত্র ফেরি লোড হতে যা সময় লাগছে। এ ঘাট দিয়ে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৫ যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে পশুবাহী ট্রাক ৪২৩টি। ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই রাজধানী অভিমূখে পশুবাহী ট্রাকের চাপ বাড়বে বলে ধারণা করছেন। তবে ঘরমূখো যানবাহন ও যাত্রী পারাপারেও প্রস্তুত রয়েছি।

রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, পশুবাহী গাড়িগুলোকে পুলিশ বা কেউ সড়কে যেন না আটকায় সে নির্দেশনা দেয়া আছে। কোথাও অভিযোগ পেলে রাজবাড়ী জেলা ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com