সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ-ম্যাজিস্ট্রেট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পল্লবীর বাউনিয়াবাধে এলাকায় জাতীয় গৃহায়ণের দখল হওয়া জমি উদ্ধার অভিযানে গিয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে কালসী স্টিল ব্রিজ ও সুইচ গেট এলাকায় ঢাকা-১৬ আসনের এমপি আবদুল বাতেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদের এক পর্যায়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার। তিনি জানান, জাতীয় গৃহায়নের দখল করা জায়গা উচ্ছেদ করতে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, যুগ্ম কমিশনারসহ পুলিশ সদস্যরা। উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে প্রায় ১২টার দিকে স্থানীয়রা পুলিশের ওপর ইটপাটকেল মারতে থাকে। এতে কয়েকজন পুলিশ আহত হয়েছে। দুপুরের পর আবারও সেখানে উচ্ছেদ অভিযান চলছে।

এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সেখানে বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদক স্পট ও রাজনৈতিক ক্লাব গড়ে তুলে সরকারি জমি প্রায়ই ৫০ বিঘা দখল করে রাখা হয়েছিল।

উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়রা ইট পাটকেল ছুড়তে থাকে। প্রাণ বাঁচাতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের দৌড়ে সরে যেতে দেখা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

» পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

» দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

» দাবি সিজেপির ‘পুরো দিল্লি বন্ধ করতে রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি’

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ-ম্যাজিস্ট্রেট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পল্লবীর বাউনিয়াবাধে এলাকায় জাতীয় গৃহায়ণের দখল হওয়া জমি উদ্ধার অভিযানে গিয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে কালসী স্টিল ব্রিজ ও সুইচ গেট এলাকায় ঢাকা-১৬ আসনের এমপি আবদুল বাতেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদের এক পর্যায়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার। তিনি জানান, জাতীয় গৃহায়নের দখল করা জায়গা উচ্ছেদ করতে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, যুগ্ম কমিশনারসহ পুলিশ সদস্যরা। উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে প্রায় ১২টার দিকে স্থানীয়রা পুলিশের ওপর ইটপাটকেল মারতে থাকে। এতে কয়েকজন পুলিশ আহত হয়েছে। দুপুরের পর আবারও সেখানে উচ্ছেদ অভিযান চলছে।

এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সেখানে বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদক স্পট ও রাজনৈতিক ক্লাব গড়ে তুলে সরকারি জমি প্রায়ই ৫০ বিঘা দখল করে রাখা হয়েছিল।

উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়রা ইট পাটকেল ছুড়তে থাকে। প্রাণ বাঁচাতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের দৌড়ে সরে যেতে দেখা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com