রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন ড. ইউনূস: গোলাম মাওলা রনি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবার রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার ভাষ্য, ড. ইউনূস প্রোটেকশন খুঁজছেন, আর সেটি হতে পারে রাষ্ট্রপতির পদ।

নিজের ইউটিউব চ্যানেলে আজ বুধবার প্রকাশিত এক ভিডিওতে এমন মন্তব্য করেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘ড. ইউনূসকে যেভাবে ধাক্কাধাক্কি হচ্ছে, সারা দুনিয়ায় তিনি এখন নিগৃহীত।’

ড. মুহাম্মদ ইউনূস মাত্র ১৮ মাস রাজনীতির সংস্পর্শে এসে পঁচে-গলে গেছেন বলে মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। তার ভাষ্য, রাজনীতির সংস্পর্শে এসে ড. ইউনূস এতটা অপমানিত এতটা অবদমিত এতটা নিগ্রহ হয়েছে, যাকে বলা যায়- পঁচে-গলে গান্ধা হয়ে গেছেন।

গোলাম মাওলা রনি বলেন, ‘বাংলাদেশে যারা আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করেছিল, রেজিম চেঞ্জ করেছিল শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। তাদের মধ্যে যদি ইউনূস থাকেন তাহলে তিনি খরচের খাতায় পড়ে গেছেন।’

ড. ইউনূসের আর ইউরোপ-আমেরিকার কাছে যাওয়ার আর সুযোগ নেই দাবি করে তিনি বলেন, ‘আমেরিকাতে ফিরে যাওয়ার সুযোগ নেই ড. ইউনূসের। আমেরিকা তাকে সেই সুযোগ দেবে না।

আর বাংলাদেশে মানুষ তাকে নিয়ে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে, মবের ভয় দেখাচ্ছে—সেক্ষেত্রে তার প্রোটেকশন প্রয়োজন। আর সেই প্রোটেকশন হল রাষ্ট্রপতির মতো একটি সুরক্ষিত পদ। বঙ্গভবনের মতো একটি সুরক্ষিত আবাসগৃহ এবং মাথার ওপর বিএনপির মতো একটা বড় দলের ছাদ। সেটা তিনি আশা করতে পারেন এবং সেটা চেষ্টা করছেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব : মাহদী আমিন

» ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায়

» ‘রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত’

» ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন: মার্কিন সিনেটর

» গৃহবন্দী সু চির মুক্তিতে আসিয়ানের চাপ, যা বলল জান্তা সরকার

» নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

» ‘সুপারস্টার’ ইমেজের বাইরে গিয়ে নতুন কিছু করাটাই চ্যালেঞ্জ: জিৎ

» রোনালদোর বিয়ের খবরে গির্জার সামনে শত শত মানুষ, গিয়ে দেখলেন অন্য কাণ্ড

» রাষ্ট্রপতি নির্বাচনে একটি মনোনয়ন ফরম নিলো জামায়াত জোট

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে আলালের সৌজন্য সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন ড. ইউনূস: গোলাম মাওলা রনি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবার রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার ভাষ্য, ড. ইউনূস প্রোটেকশন খুঁজছেন, আর সেটি হতে পারে রাষ্ট্রপতির পদ।

নিজের ইউটিউব চ্যানেলে আজ বুধবার প্রকাশিত এক ভিডিওতে এমন মন্তব্য করেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘ড. ইউনূসকে যেভাবে ধাক্কাধাক্কি হচ্ছে, সারা দুনিয়ায় তিনি এখন নিগৃহীত।’

ড. মুহাম্মদ ইউনূস মাত্র ১৮ মাস রাজনীতির সংস্পর্শে এসে পঁচে-গলে গেছেন বলে মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। তার ভাষ্য, রাজনীতির সংস্পর্শে এসে ড. ইউনূস এতটা অপমানিত এতটা অবদমিত এতটা নিগ্রহ হয়েছে, যাকে বলা যায়- পঁচে-গলে গান্ধা হয়ে গেছেন।

গোলাম মাওলা রনি বলেন, ‘বাংলাদেশে যারা আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করেছিল, রেজিম চেঞ্জ করেছিল শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। তাদের মধ্যে যদি ইউনূস থাকেন তাহলে তিনি খরচের খাতায় পড়ে গেছেন।’

ড. ইউনূসের আর ইউরোপ-আমেরিকার কাছে যাওয়ার আর সুযোগ নেই দাবি করে তিনি বলেন, ‘আমেরিকাতে ফিরে যাওয়ার সুযোগ নেই ড. ইউনূসের। আমেরিকা তাকে সেই সুযোগ দেবে না।

আর বাংলাদেশে মানুষ তাকে নিয়ে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে, মবের ভয় দেখাচ্ছে—সেক্ষেত্রে তার প্রোটেকশন প্রয়োজন। আর সেই প্রোটেকশন হল রাষ্ট্রপতির মতো একটি সুরক্ষিত পদ। বঙ্গভবনের মতো একটি সুরক্ষিত আবাসগৃহ এবং মাথার ওপর বিএনপির মতো একটা বড় দলের ছাদ। সেটা তিনি আশা করতে পারেন এবং সেটা চেষ্টা করছেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com