নারীদের ‘হিরো’ হওয়ার টিপস দিলেন কঙ্গনা

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :উপমহাদেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই প্রকাশ্যে আসছে নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতার নানামুখী খবর। ধর্ম-বর্ণ কিংবা শ্রেণী নির্বিশেষে এই ব্যাধি যেন ক্রমেই জেঁকে বসছে সমাজে। সম্প্রতি বিয়ের মাত্র ছয় মাসের মাথায় ভারতের ‘মিস পুণে’ খ্যাত তিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার কিংবা পাঞ্জাবে এক গায়িকাকে অপহরণ ও খুনের ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে।এদিকে এসব নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, ‘শিক্ষিত নারীদের অনেকেই হয়তো কোনো চরম বিপর্যয় ঘটার আগে সেই দমবন্ধ করা পরিবেশ থেকে বাঁচতে নিজেদের বাবা-মায়ের কাছে আকুতি জানায়। কিন্তু আমাদের সমাজ তো বিয়ের পর মেয়েদের পরিত্যাগের মানসিকতার জন্যই বেশি পরিচিত।’

এমন বৈরী পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে নারীরা কীভাবে নিজেদের রক্ষা করবেন, তার একটি জরুরি পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী। নিজের স্বভাবসুলভ দৃঢ়তায় নারীদের উদ্দেশে কঙ্গনা বলেন, ‘আমি যে পরামর্শ দিচ্ছি, তা কোনো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড কিংবা ডেটিং অ্যাপ আপনাদের দেবে না। আমার একটাই কথা- নিজেদের পেশা বা ক্যারিয়ারকে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিন। আপনাদের জীবনে অন্য কোনো মানুষ গুরুত্বপূর্ণ হতেই পারে, তবে তা যেন কখনোই নিজের ক্যারিয়ারকে ছাপিয়ে না যায়।’

নারীদের বিয়ের আগে পুরোপুরি অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের তাগিদ দিয়ে কঙ্গনা আরও বলেন, ‘সম্পূর্ণ স্বাবলম্বী হওয়ার পরই বিয়ের কথা ভাবুন। মনে রাখবেন, আপনাদের জীবনের হিরো বা রক্ষাকর্তা হিসেবে নিজেদেরই এগিয়ে আসতে হবে। বাইরে থেকে কেউ আপনাদের উদ্ধার করতে আসবে না।’

শেষে বলেন, ‘নিজে স্বাবলম্বী হওয়াটা আপনার নিজস্ব পরিচয় কিংবা আপনি কাকে বিয়ে করছেন- তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেভাবে বাঁচতে চান, নিজের জন্য ঠিক তেমন জীবনই গড়ে তুলুন। এই ব্যাপারে অন্য কারও কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারীদের ‘হিরো’ হওয়ার টিপস দিলেন কঙ্গনা

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :উপমহাদেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই প্রকাশ্যে আসছে নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতার নানামুখী খবর। ধর্ম-বর্ণ কিংবা শ্রেণী নির্বিশেষে এই ব্যাধি যেন ক্রমেই জেঁকে বসছে সমাজে। সম্প্রতি বিয়ের মাত্র ছয় মাসের মাথায় ভারতের ‘মিস পুণে’ খ্যাত তিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার কিংবা পাঞ্জাবে এক গায়িকাকে অপহরণ ও খুনের ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে।এদিকে এসব নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, ‘শিক্ষিত নারীদের অনেকেই হয়তো কোনো চরম বিপর্যয় ঘটার আগে সেই দমবন্ধ করা পরিবেশ থেকে বাঁচতে নিজেদের বাবা-মায়ের কাছে আকুতি জানায়। কিন্তু আমাদের সমাজ তো বিয়ের পর মেয়েদের পরিত্যাগের মানসিকতার জন্যই বেশি পরিচিত।’

এমন বৈরী পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে নারীরা কীভাবে নিজেদের রক্ষা করবেন, তার একটি জরুরি পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী। নিজের স্বভাবসুলভ দৃঢ়তায় নারীদের উদ্দেশে কঙ্গনা বলেন, ‘আমি যে পরামর্শ দিচ্ছি, তা কোনো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড কিংবা ডেটিং অ্যাপ আপনাদের দেবে না। আমার একটাই কথা- নিজেদের পেশা বা ক্যারিয়ারকে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিন। আপনাদের জীবনে অন্য কোনো মানুষ গুরুত্বপূর্ণ হতেই পারে, তবে তা যেন কখনোই নিজের ক্যারিয়ারকে ছাপিয়ে না যায়।’

নারীদের বিয়ের আগে পুরোপুরি অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের তাগিদ দিয়ে কঙ্গনা আরও বলেন, ‘সম্পূর্ণ স্বাবলম্বী হওয়ার পরই বিয়ের কথা ভাবুন। মনে রাখবেন, আপনাদের জীবনের হিরো বা রক্ষাকর্তা হিসেবে নিজেদেরই এগিয়ে আসতে হবে। বাইরে থেকে কেউ আপনাদের উদ্ধার করতে আসবে না।’

শেষে বলেন, ‘নিজে স্বাবলম্বী হওয়াটা আপনার নিজস্ব পরিচয় কিংবা আপনি কাকে বিয়ে করছেন- তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেভাবে বাঁচতে চান, নিজের জন্য ঠিক তেমন জীবনই গড়ে তুলুন। এই ব্যাপারে অন্য কারও কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com