জুলাই সনদের গণভোটে বিএনপির প্রস্তাবনার অমিল রয়েছে: শেখ রবিউল আলম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই সনদ’-এর নামে যে প্রক্রিয়ায় গণভোট সম্পন্ন হয়েছে, তাতে বিএনপির প্রস্তাবনার বড় ধরনের অমিল রয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২০ মে) রাজধানীর নিউমার্কেট এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, জুলাই সনদের বিভিন্ন ধারা বিএনপির মূল রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদের উচ্চকক্ষ গঠন এবং সংরক্ষিত নারী আসনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সুনির্দিষ্ট আপত্তি রয়েছে।

দলটির স্থানীয় নেতারা ও সংশ্লিষ্টরা জানান, জনগণের প্রকৃত ভোটাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল করা সবচেয়ে জরুরি। একই সঙ্গে জুলাই সনদে প্রস্তাবিত উচ্চকক্ষের সদস্য নির্বাচনের ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ বা সরাসরি অংশগ্রহণের সুযোগ রাখারও জোর দাবি জানান তারা।

এর আগে মন্ত্রী শেখ রবিউল আলম নিউমার্কেট এলাকায় সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: সংসদে সানসিলা জেবরিন

» ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

» রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

» ৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

» গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

» অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

» সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর

» দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের

» মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

» দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাই সনদের গণভোটে বিএনপির প্রস্তাবনার অমিল রয়েছে: শেখ রবিউল আলম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই সনদ’-এর নামে যে প্রক্রিয়ায় গণভোট সম্পন্ন হয়েছে, তাতে বিএনপির প্রস্তাবনার বড় ধরনের অমিল রয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২০ মে) রাজধানীর নিউমার্কেট এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, জুলাই সনদের বিভিন্ন ধারা বিএনপির মূল রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদের উচ্চকক্ষ গঠন এবং সংরক্ষিত নারী আসনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সুনির্দিষ্ট আপত্তি রয়েছে।

দলটির স্থানীয় নেতারা ও সংশ্লিষ্টরা জানান, জনগণের প্রকৃত ভোটাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল করা সবচেয়ে জরুরি। একই সঙ্গে জুলাই সনদে প্রস্তাবিত উচ্চকক্ষের সদস্য নির্বাচনের ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ বা সরাসরি অংশগ্রহণের সুযোগ রাখারও জোর দাবি জানান তারা।

এর আগে মন্ত্রী শেখ রবিউল আলম নিউমার্কেট এলাকায় সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com