মাঝরাতে শাহরুখকে কবর খুঁড়তে হয়েছিল কেন?

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বলিউড কিং শাহরুখ খানের স্টারডম ও তার ভক্ত বিশ্বজুড়ে সমাদৃত। তবে পর্দার বাইরে এই অভিনেতার রয়েছে গভীর পশুপ্রেম। সম্প্রতি এই অজানা তথ্য প্রকাশ্যে এসেছে।
এক পুরনো সাক্ষাৎকারে শাহরুখের স্ত্রী গৌরী খানের মামা জানান, এক সময় তিনি গৌরীকে একটি পোষ্য কুকুর উপহার দিয়েছিলেন। সেই পোষ্যের প্রতি মায়ায় জড়িয়ে পড়েছিলেন শাহরুখও।কিন্তু একটা সময় হৃদয় ভাঙে শাহরুখের! একবার শাহরুখ শুটিংয়ের কাজে বাইরে থাকাকালীন কুকুরটি মারা যায়। সে সময় বাড়ির কর্মচারীরা পোষ্যের দেহ কাপড়ে মুড়ে সমুদ্রের ধারে কবর দিয়ে আসেন। কাজ শেষ করে রাত আড়াইটায় বাড়ি ফিরে এই খবর পাওয়ার পর ভেঙে পড়েন শাহরুখ খান।

এখানেই থেমে থাকেননি শাহরুখ, তৎক্ষণাৎ বাড়ির কর্মীদের ঘুম থেকে তুলে কবরের জায়গা দেখাতে বলেন তিনি। এরপর নিজেই সেই কবর খুঁড়ে প্রিয় পোষ্যের দেহ তুলে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়ির পেছনের বাগানে নতুন করে সমাধি দেন।

সে সময় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়া শাহরুখ কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার কুকুরকে এভাবে ফেলে দিলে কীভাবে? সে বেঁচে থাকুক বা না থাকুক, আমাদের সঙ্গেই সে থাকবে।

এই ঘটনা প্রমাণ করে, একজন পোষ্য অভিভাবক হিসেবেও শাহরুখ কতটা সংবেদনশীল। দীর্ঘ সময় ধরে শাহরুখ ও গৌরী দম্পতি পশুপ্রেমী হিসেবে পরিচিত এবং তাদের পরিবারে সবসময়ই পোষ্য কুকুরের উপস্থিতি দেখা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাঝরাতে শাহরুখকে কবর খুঁড়তে হয়েছিল কেন?

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বলিউড কিং শাহরুখ খানের স্টারডম ও তার ভক্ত বিশ্বজুড়ে সমাদৃত। তবে পর্দার বাইরে এই অভিনেতার রয়েছে গভীর পশুপ্রেম। সম্প্রতি এই অজানা তথ্য প্রকাশ্যে এসেছে।
এক পুরনো সাক্ষাৎকারে শাহরুখের স্ত্রী গৌরী খানের মামা জানান, এক সময় তিনি গৌরীকে একটি পোষ্য কুকুর উপহার দিয়েছিলেন। সেই পোষ্যের প্রতি মায়ায় জড়িয়ে পড়েছিলেন শাহরুখও।কিন্তু একটা সময় হৃদয় ভাঙে শাহরুখের! একবার শাহরুখ শুটিংয়ের কাজে বাইরে থাকাকালীন কুকুরটি মারা যায়। সে সময় বাড়ির কর্মচারীরা পোষ্যের দেহ কাপড়ে মুড়ে সমুদ্রের ধারে কবর দিয়ে আসেন। কাজ শেষ করে রাত আড়াইটায় বাড়ি ফিরে এই খবর পাওয়ার পর ভেঙে পড়েন শাহরুখ খান।

এখানেই থেমে থাকেননি শাহরুখ, তৎক্ষণাৎ বাড়ির কর্মীদের ঘুম থেকে তুলে কবরের জায়গা দেখাতে বলেন তিনি। এরপর নিজেই সেই কবর খুঁড়ে প্রিয় পোষ্যের দেহ তুলে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়ির পেছনের বাগানে নতুন করে সমাধি দেন।

সে সময় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়া শাহরুখ কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার কুকুরকে এভাবে ফেলে দিলে কীভাবে? সে বেঁচে থাকুক বা না থাকুক, আমাদের সঙ্গেই সে থাকবে।

এই ঘটনা প্রমাণ করে, একজন পোষ্য অভিভাবক হিসেবেও শাহরুখ কতটা সংবেদনশীল। দীর্ঘ সময় ধরে শাহরুখ ও গৌরী দম্পতি পশুপ্রেমী হিসেবে পরিচিত এবং তাদের পরিবারে সবসময়ই পোষ্য কুকুরের উপস্থিতি দেখা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com