যুক্তরাষ্ট্রের এয়ার শোতে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, বেঁচে গেলেন চার ক্রু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রদর্শনীতে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  তবে বিমানটিতে থাকা চার ক্রু সদস্য প্রাণে বেঁচে গেছেন। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বক্তব্যে মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮জি যুদ্ধবিমান আকাশে কসরত প্রদর্শনের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার আগেই সব ক্রু সদস্য নিরাপদে বেরিযে যেতে সক্ষম হন।  তারা আহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

স্থানীয় সময় রবিবার (১৭  মে) আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের উত্তর-পশ্চিমে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোর দ্বিতীয় ও শেষ দিনে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের পর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমানঘাঁটি লকডাউন করা হয়। পরে এয়ার শোর বাকি আয়োজন বাতিল ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়,  বিমান দুটিতে থাকা ক্রু সদস্যরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।

বিবৃতিতে আরও বলা হয়, অতিথিদের ধৈর্য ও সহমর্মিতার জন্য আমরা কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র জানান, ক্রু সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসাকর্মীরা।

দুর্ঘটনায় জড়িত ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে ছিল। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, প্রতিটি বিমানের মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৫০ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড)।

এয়ার শো আয়োজনে সহায়তাকারী প্রতিষ্ঠান ‘সিলভার উইংস অব আইডাহো’র প্রতিনিধি কিম সাইকস স্থানীয় সিবিএস সহযোগী চ্যানেলকে জানান, দুর্ঘটনায় বিমানঘাঁটির ভেতরে কেউ হতাহত হননি।

উল্লেখ্য, ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শো সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল। সে সময় এক গ্লাইডার পাইলট দুর্ঘটনায় নিহত হন।

সূত্র: বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইসলামী ব্যাংকের কারণেই আরেকটা ৫ আগস্ট ঘটে যেতে পারে : সেলিম উদ্দিন

» সোশ্যাল মিডিয়ায় ভাইরাল : সেই জরাজীর্ণ বাসের লাইসেন্স বাতিল

» কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী আর নেই

» চীনের এজেন্ট হয়ে আমেরিকায় ছদ্মনামে সাংবাদিকতা, অতঃপর…

» সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানজট

» জেনে নিন ফ্রান্সের বিফ স্টু তৈরির সহজ রেসিপি

» ২৫ বছর পর আবার ফিরছে আমির খানের সেই সিনেমা

» এই গ্রামের পুরুষদের লক্ষ্যই পালোয়ান হওয়া

» রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?

» কাঁটা ফেলে মাছ কাটার এই কৌশল অনেকেরই অজানা!

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুক্তরাষ্ট্রের এয়ার শোতে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, বেঁচে গেলেন চার ক্রু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রদর্শনীতে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  তবে বিমানটিতে থাকা চার ক্রু সদস্য প্রাণে বেঁচে গেছেন। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বক্তব্যে মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮জি যুদ্ধবিমান আকাশে কসরত প্রদর্শনের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার আগেই সব ক্রু সদস্য নিরাপদে বেরিযে যেতে সক্ষম হন।  তারা আহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

স্থানীয় সময় রবিবার (১৭  মে) আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের উত্তর-পশ্চিমে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোর দ্বিতীয় ও শেষ দিনে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের পর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমানঘাঁটি লকডাউন করা হয়। পরে এয়ার শোর বাকি আয়োজন বাতিল ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়,  বিমান দুটিতে থাকা ক্রু সদস্যরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।

বিবৃতিতে আরও বলা হয়, অতিথিদের ধৈর্য ও সহমর্মিতার জন্য আমরা কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র জানান, ক্রু সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসাকর্মীরা।

দুর্ঘটনায় জড়িত ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে ছিল। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, প্রতিটি বিমানের মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৫০ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড)।

এয়ার শো আয়োজনে সহায়তাকারী প্রতিষ্ঠান ‘সিলভার উইংস অব আইডাহো’র প্রতিনিধি কিম সাইকস স্থানীয় সিবিএস সহযোগী চ্যানেলকে জানান, দুর্ঘটনায় বিমানঘাঁটির ভেতরে কেউ হতাহত হননি।

উল্লেখ্য, ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শো সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল। সে সময় এক গ্লাইডার পাইলট দুর্ঘটনায় নিহত হন।

সূত্র: বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com