দেশের বাজারে কনজ্যুমার ইলেকট্রনিক্স-এর পরিধি বাড়াতে স্যামসাং ও এসকোয়্যার ইলেকট্রনিক্স-এর নতুন অংশীদারিত্ব

[ঢাকা, ১৭ মে, ২০২৬] দেশের বাজারে নিজেদের কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্যের আরও সহজলভ্য করতে এসকোয়্যার ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে স্যামসাং বাংলাদেশ।

এ অংশীদারিত্বের ফলে এখন থেকে সারা দেশের গ্রাহকরা এসকোয়্যার ইলেকট্রনিক্স-এর বিস্তৃত শোরুম নেটওয়ার্ক থেকেই স্যামসাং এর পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন।

রাজধানীর এসকোয়্যার টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারিত্বের ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, রিটেইল স্ট্র্যাটেজি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাশগুপ্ত এবং প্রোডাক্ট প্ল্যানিং বিভাগের চিফ ম্যানেজার আনিকা রহমান। এসকোয়্যার ইলেকট্রনিক্স-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর আরিফুর রহমান, ডিরেক্টর আজমান আরিফ রহমান, জেনারেল ম্যানেজার মোঃ তানবীর আহমেদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবদুল্লাহ-আল-রাশেদ।

এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেনের মতো স্যামসাংয়ের আধুনিক প্রযুক্তিপণ্য এখন সারা দেশের গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে যাবে। মূলত বিশ্বমানের প্রযুক্তিকে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতে এ উদ্যোগ নিয়েছে স্যামস্যাং ও এসকোয়্যার।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং বলেন, “এই অংশীদারিত্ব সফল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। এসকোয়্যার ইলেকট্রনিক্স ও স্যামসাংয়ের এই চুক্তি আমাদের গ্রাহক-কেন্দ্রিক সেবার প্রতিশ্রুতিরই একটি বড় প্রতিফলন। স্যামসাংয়ের আধুনিক প্রযুক্তি ও এসকোয়্যার ইলেকট্রনিক্স-এর রিটেইল অভিজ্ঞতা মিলে
গ্রাহকদের আমরা একটি বিশ্বমানের কেনাকাটার অভিজ্ঞতা দিতে চাই।”

এসকোয়্যার ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর আরিফুর রহমানও এই উদ্যোগ নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “স্যামসাংয়ের সাথে এই অংশীদারিত্ব নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। এই উদ্যোগের ফলে স্যামসাংয়ের আধুনিক সব প্রযুক্তি মানুষের কাছে পৌঁছে দেওয়া এখন আগের চেয়ে অনেক সহজ হবে।”

গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও ঝামেলামুক্ত করতে এ চুক্তির আওতায় বিশেষ কিছু সুবিধা রাখা হয়েছে। গ্রাহকরা এখন থেকে স্যামসাং পণ্য ক্রয়ে ফ্রি ডেলিভারি, প্রফেশনাল ইনস্টলেশন এবং ডেডিকেটেড ইন-হাউস সার্ভিসের মতো সুবিধাগুলো উপভোগ
করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশের বাজারে কনজ্যুমার ইলেকট্রনিক্স-এর পরিধি বাড়াতে স্যামসাং ও এসকোয়্যার ইলেকট্রনিক্স-এর নতুন অংশীদারিত্ব

[ঢাকা, ১৭ মে, ২০২৬] দেশের বাজারে নিজেদের কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্যের আরও সহজলভ্য করতে এসকোয়্যার ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে স্যামসাং বাংলাদেশ।

এ অংশীদারিত্বের ফলে এখন থেকে সারা দেশের গ্রাহকরা এসকোয়্যার ইলেকট্রনিক্স-এর বিস্তৃত শোরুম নেটওয়ার্ক থেকেই স্যামসাং এর পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন।

রাজধানীর এসকোয়্যার টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারিত্বের ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, রিটেইল স্ট্র্যাটেজি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাশগুপ্ত এবং প্রোডাক্ট প্ল্যানিং বিভাগের চিফ ম্যানেজার আনিকা রহমান। এসকোয়্যার ইলেকট্রনিক্স-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর আরিফুর রহমান, ডিরেক্টর আজমান আরিফ রহমান, জেনারেল ম্যানেজার মোঃ তানবীর আহমেদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবদুল্লাহ-আল-রাশেদ।

এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেনের মতো স্যামসাংয়ের আধুনিক প্রযুক্তিপণ্য এখন সারা দেশের গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে যাবে। মূলত বিশ্বমানের প্রযুক্তিকে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতে এ উদ্যোগ নিয়েছে স্যামস্যাং ও এসকোয়্যার।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং বলেন, “এই অংশীদারিত্ব সফল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। এসকোয়্যার ইলেকট্রনিক্স ও স্যামসাংয়ের এই চুক্তি আমাদের গ্রাহক-কেন্দ্রিক সেবার প্রতিশ্রুতিরই একটি বড় প্রতিফলন। স্যামসাংয়ের আধুনিক প্রযুক্তি ও এসকোয়্যার ইলেকট্রনিক্স-এর রিটেইল অভিজ্ঞতা মিলে
গ্রাহকদের আমরা একটি বিশ্বমানের কেনাকাটার অভিজ্ঞতা দিতে চাই।”

এসকোয়্যার ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর আরিফুর রহমানও এই উদ্যোগ নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “স্যামসাংয়ের সাথে এই অংশীদারিত্ব নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। এই উদ্যোগের ফলে স্যামসাংয়ের আধুনিক সব প্রযুক্তি মানুষের কাছে পৌঁছে দেওয়া এখন আগের চেয়ে অনেক সহজ হবে।”

গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও ঝামেলামুক্ত করতে এ চুক্তির আওতায় বিশেষ কিছু সুবিধা রাখা হয়েছে। গ্রাহকরা এখন থেকে স্যামসাং পণ্য ক্রয়ে ফ্রি ডেলিভারি, প্রফেশনাল ইনস্টলেশন এবং ডেডিকেটেড ইন-হাউস সার্ভিসের মতো সুবিধাগুলো উপভোগ
করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com