টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বাধ্যতামূলক করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে কোনও টেলিভিশন চ্যানেলের কর্মী বর্তমান কর্মস্থল পরিবর্তন করে অন্য কোনও চ্যানেলে যোগ দিতে চাইলে তাকে আগের প্রতিষ্ঠানের লিখিত ছাড়পত্র জমা দিতে হবে।

রবিবার (১৭ মে) জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন অথবা অব্যাহতির পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (এনওসি) বা ছাড়পত্র গ্রহণ না করে অন্য কোনও প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, অন্য কোনও টেলিভিশন চ্যানেলে যোগদানের পূর্বে কর্মরত বা সর্বশেষ কর্মস্থল থেকে অনাপত্তি পত্র নেওয়া বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনাপত্তি পত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করলে বা যোগ দিলে উক্ত কর্মচারী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই অবস্থায় সদস্যদেরকে উল্লেখিত নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানিয়েছে অ্যাটকো।

তবে এই সিদ্ধান্ত প্রকাশের পর গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের ফোরামে এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

» মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয়

» রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি

» টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি

» জিয়াউর রহমান সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

» সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

» সেনাবাহিনীর পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

» ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি আমলে নেওয়ার মতো নয়’

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৬৩ জন গ্রেপ্তার

» সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বাধ্যতামূলক করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে কোনও টেলিভিশন চ্যানেলের কর্মী বর্তমান কর্মস্থল পরিবর্তন করে অন্য কোনও চ্যানেলে যোগ দিতে চাইলে তাকে আগের প্রতিষ্ঠানের লিখিত ছাড়পত্র জমা দিতে হবে।

রবিবার (১৭ মে) জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন অথবা অব্যাহতির পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (এনওসি) বা ছাড়পত্র গ্রহণ না করে অন্য কোনও প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, অন্য কোনও টেলিভিশন চ্যানেলে যোগদানের পূর্বে কর্মরত বা সর্বশেষ কর্মস্থল থেকে অনাপত্তি পত্র নেওয়া বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনাপত্তি পত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করলে বা যোগ দিলে উক্ত কর্মচারী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই অবস্থায় সদস্যদেরকে উল্লেখিত নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানিয়েছে অ্যাটকো।

তবে এই সিদ্ধান্ত প্রকাশের পর গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের ফোরামে এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com