একমাত্র পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বর্তমানে চেহারার সৌন্দর্য বৃদ্ধি নিয়ে নানা আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে চলচ্চিত্র ও শোবিজ অঙ্গনের অভিনেত্রীদের চেহারা, ত্বক কিংবা বয়স ধরে রাখার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনা দেখা যায়।

সম্প্রতি একটি টেলিভিশন শোতে এ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন এ সময়ের জনপ্রিয় মুখ অভিনেত্রী তমা মির্জা। তিনি প্লাস্টিক সার্জারি, কসমেটিক ট্রিটমেন্ট এবং বিভিন্ন অ্যাস্থেটিক পদ্ধতি নিয়ে কথা বলতে গিয়ে দাবি করেন, ‘এখন যাদের মুভি রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি। আর সবারই আমার মতন হয়তো মনে হয়েছে যে কিছু জিনিস করা।’

চেহারার সৌন্দর্য ধরে রাখার পদ্ধতি নিয়ে তমা মির্জা বলেন, ‘আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। আমি মোটেও এটার বিপক্ষে নই, আমি তাদের বিপক্ষে যারা বিভিন্ন পদ্ধতির হেল্প নিয়েও লুকাতে চায়। পনেরো বছর আগের আমি আর এখনের আমি’র মধ্যে যে কেউ দেখলেই পরিবর্তন পাবেন।’

‘তবে বয়সের সাথে সাথে মানুষের চেহারা যে পরিবর্তন হয়, ওইটা আলাদা। এর বাইরে মৌলিক কিছু জিনিস বোঝাই যায় চেঞ্জ হয়েছে। তো আমার খুব খারাপ লাগে অস্বীকার বিষয়টা। অস্বীকার করার কিছু নেই। হয়তো কথা শুনতে হবে যে, আগে ভালো লাগতো এখন ভালো লাগে না’ বলেও যোগ করেন এই অভিনেত্রী।

ওই শোতে নারীদের মতো পুরুষরাও চেহারার সৌন্দর্য বৃদ্ধির পদ্ধতিতে ঝুঁকছেন জানিয়ে তমা মির্জা বলেন, ‘পুরুষরাও এখন বিভিন্ন ট্রিটমেন্টে যাচ্ছেন। চুল-দাড়ি ঠিক করছেন, বোটক্স করছেন, মুখের স্পট রিমুভ করছেন- তো এগুলোকে খারাপ বলার কিছু নাই।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

একমাত্র পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বর্তমানে চেহারার সৌন্দর্য বৃদ্ধি নিয়ে নানা আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে চলচ্চিত্র ও শোবিজ অঙ্গনের অভিনেত্রীদের চেহারা, ত্বক কিংবা বয়স ধরে রাখার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনা দেখা যায়।

সম্প্রতি একটি টেলিভিশন শোতে এ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন এ সময়ের জনপ্রিয় মুখ অভিনেত্রী তমা মির্জা। তিনি প্লাস্টিক সার্জারি, কসমেটিক ট্রিটমেন্ট এবং বিভিন্ন অ্যাস্থেটিক পদ্ধতি নিয়ে কথা বলতে গিয়ে দাবি করেন, ‘এখন যাদের মুভি রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি। আর সবারই আমার মতন হয়তো মনে হয়েছে যে কিছু জিনিস করা।’

চেহারার সৌন্দর্য ধরে রাখার পদ্ধতি নিয়ে তমা মির্জা বলেন, ‘আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। আমি মোটেও এটার বিপক্ষে নই, আমি তাদের বিপক্ষে যারা বিভিন্ন পদ্ধতির হেল্প নিয়েও লুকাতে চায়। পনেরো বছর আগের আমি আর এখনের আমি’র মধ্যে যে কেউ দেখলেই পরিবর্তন পাবেন।’

‘তবে বয়সের সাথে সাথে মানুষের চেহারা যে পরিবর্তন হয়, ওইটা আলাদা। এর বাইরে মৌলিক কিছু জিনিস বোঝাই যায় চেঞ্জ হয়েছে। তো আমার খুব খারাপ লাগে অস্বীকার বিষয়টা। অস্বীকার করার কিছু নেই। হয়তো কথা শুনতে হবে যে, আগে ভালো লাগতো এখন ভালো লাগে না’ বলেও যোগ করেন এই অভিনেত্রী।

ওই শোতে নারীদের মতো পুরুষরাও চেহারার সৌন্দর্য বৃদ্ধির পদ্ধতিতে ঝুঁকছেন জানিয়ে তমা মির্জা বলেন, ‘পুরুষরাও এখন বিভিন্ন ট্রিটমেন্টে যাচ্ছেন। চুল-দাড়ি ঠিক করছেন, বোটক্স করছেন, মুখের স্পট রিমুভ করছেন- তো এগুলোকে খারাপ বলার কিছু নাই।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com