ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীকে বাসযোগ্য, আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, প্রশাসন, রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (১৫ মে) রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালসংলগ্ন সড়ক দ্বীপে ‘প্রত্যাশা চত্বরে’ শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি।

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাপ্তাহিক ক্লিনিং ডে কার্যক্রমের আওতায় নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। মশা নিয়ন্ত্রণে সফল হতে নগরবাসীকেও সচেতন হতে হবে। বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া নাগরিক দায়িত্বের অংশ।

বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে আবদুস সালাম বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর এ উদ্যোগ নগরীর সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং শহরকে আরও বাসযোগ্য করে তুলতে সহায়তা করবে।

অনুষ্ঠানের শুরুতে তিনি সরকারি কর্মচারী হাসপাতালসংলগ্ন সড়ক দ্বীপে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় শাহবাগ থানা বিএনপি ও স্থানীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীকে বাসযোগ্য, আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, প্রশাসন, রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (১৫ মে) রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালসংলগ্ন সড়ক দ্বীপে ‘প্রত্যাশা চত্বরে’ শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি।

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাপ্তাহিক ক্লিনিং ডে কার্যক্রমের আওতায় নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। মশা নিয়ন্ত্রণে সফল হতে নগরবাসীকেও সচেতন হতে হবে। বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া নাগরিক দায়িত্বের অংশ।

বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে আবদুস সালাম বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর এ উদ্যোগ নগরীর সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং শহরকে আরও বাসযোগ্য করে তুলতে সহায়তা করবে।

অনুষ্ঠানের শুরুতে তিনি সরকারি কর্মচারী হাসপাতালসংলগ্ন সড়ক দ্বীপে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় শাহবাগ থানা বিএনপি ও স্থানীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com