‘কানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না’

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক  :ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা রেখে এবারও আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নাম উজ্জ্বল করেছেন আলিয়া ভাট। নজরকাড়া পোশাক আর স্নিগ্ধ হাসিতে বিশ্বমঞ্চ মাতিয়েছেন তিনি। তবে সাফল্যের এই আবহেও পিছু ছাড়ছে না নেতিবাচক মানসিকতা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়াকে নিয়ে শুরু হয়েছে কড়া সমালোচনা।ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়, আন্তর্জাতিক চিত্রসাংবাদিকরা নাকি আলিয়ার উপস্থিতিকে সেভাবে গুরুত্বই দেননি। এই সুযোগ হাতছাড়া করেনি এক নেটিজেন। আলিয়ার একটি পোস্টে সরাসরি বিদ্রূপ করে তিনি মন্তব্য করেন, ‘কী করুণ ব্যাপার, তোমাকে তো কেউ লক্ষ্যই করেনি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হাসির ইমোজি। আরেকজন নেটিজেন লিখেছেন, কানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না।’

সাধারণত এসব ট্রোল বা নেতিবাচক মন্তব্য গায়ে মাখেন না কাপুর ঘরণী। তবে এবার তিনি দমে যাওয়ার পাত্রী নন। অত্যন্ত মার্জিত কিন্তু তীক্ষ্ণ ভাষায় সেই ট্রোলারকে কুপোকাত করেছেন আলিয়া। তিনি উত্তরে লেখেন, ‘কেন করুণ হবে ভালোবাসা? তুমি তো আমাকে লক্ষ্য করেছ।’

আলিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন বলিউড অভিনেতা অ্যালি গোনিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘খুবই দুঃখজনক যে আমাদের দেশের মানুষই তাকে টেনে নামাতে চাইছে, যে বিদেশের মাটিতে ভারতকে গর্বিত করছে। মজা না করে আমাদের উচিত তাকে সমর্থন করা।’

এ বছর দ্বিতীয়বার কানের মঞ্চে দেখা গেল আলিয়াকে। কখনও ‘পিচ গাউন’, কখনও ‘আইভরি সিল্ক শাড়ি-গাউন’, আবার কখনও সিন্ডারেলা স্টাইলে ‘নীল গাউন’ আলিয়ার ফ্যাশন সেন্স এবার কুড়িয়েছে করণ জোহর থেকে প্রিয়াঙ্কা চোপড়াদের প্রশংসা। বিশেষ করে ভারত প্যাভিলিয়নের উদ্বোধনে তার দেশীয় সাজ ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘কানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না’

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক  :ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা রেখে এবারও আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নাম উজ্জ্বল করেছেন আলিয়া ভাট। নজরকাড়া পোশাক আর স্নিগ্ধ হাসিতে বিশ্বমঞ্চ মাতিয়েছেন তিনি। তবে সাফল্যের এই আবহেও পিছু ছাড়ছে না নেতিবাচক মানসিকতা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়াকে নিয়ে শুরু হয়েছে কড়া সমালোচনা।ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়, আন্তর্জাতিক চিত্রসাংবাদিকরা নাকি আলিয়ার উপস্থিতিকে সেভাবে গুরুত্বই দেননি। এই সুযোগ হাতছাড়া করেনি এক নেটিজেন। আলিয়ার একটি পোস্টে সরাসরি বিদ্রূপ করে তিনি মন্তব্য করেন, ‘কী করুণ ব্যাপার, তোমাকে তো কেউ লক্ষ্যই করেনি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হাসির ইমোজি। আরেকজন নেটিজেন লিখেছেন, কানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না।’

সাধারণত এসব ট্রোল বা নেতিবাচক মন্তব্য গায়ে মাখেন না কাপুর ঘরণী। তবে এবার তিনি দমে যাওয়ার পাত্রী নন। অত্যন্ত মার্জিত কিন্তু তীক্ষ্ণ ভাষায় সেই ট্রোলারকে কুপোকাত করেছেন আলিয়া। তিনি উত্তরে লেখেন, ‘কেন করুণ হবে ভালোবাসা? তুমি তো আমাকে লক্ষ্য করেছ।’

আলিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন বলিউড অভিনেতা অ্যালি গোনিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘খুবই দুঃখজনক যে আমাদের দেশের মানুষই তাকে টেনে নামাতে চাইছে, যে বিদেশের মাটিতে ভারতকে গর্বিত করছে। মজা না করে আমাদের উচিত তাকে সমর্থন করা।’

এ বছর দ্বিতীয়বার কানের মঞ্চে দেখা গেল আলিয়াকে। কখনও ‘পিচ গাউন’, কখনও ‘আইভরি সিল্ক শাড়ি-গাউন’, আবার কখনও সিন্ডারেলা স্টাইলে ‘নীল গাউন’ আলিয়ার ফ্যাশন সেন্স এবার কুড়িয়েছে করণ জোহর থেকে প্রিয়াঙ্কা চোপড়াদের প্রশংসা। বিশেষ করে ভারত প্যাভিলিয়নের উদ্বোধনে তার দেশীয় সাজ ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com