ঈদে ক্যাপিটাল ড্রামায় অপূর্বর ‘অচেনা আমি’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কোরবানির ঈদে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর লেখা গল্পে আসছে ‘অচেনা আমি’ শিরোনামের এক নাটক। তবে কেবল গল্পই নয়, এই নাটকের চিত্রনাট্যও লিখেছেন অপূর্ব। নাটকে তার সঙ্গে জুটি বেঁধেছেন নাজনীন নাহার নিহা। কোরবানি ঈদের দ্বিতীয় দিন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।

নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ফেইসবুকে নাটকের পোস্টার দিয়ে ক্যাপশনে অপূর্ব লিখেছেন, সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা।

‘অচেনা আমি’ নাটকটি নিয়ে নির্মাতা অংশু বলেন, “রোমান্টিক ঘরানার গল্পে নির্মিত হয়েছে নাটকটি। প্রেমের গল্পের পাশাপাশি গুরুত্ব পেয়েছে মানুষের জীবনের উপলব্ধি, থাকবে প্রিয়জনকে হারিয়ে খুঁজে পাওয়ার গল্প। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা।”

এ ধরনের কাজ এর আগে করা হয়নি জানিয়ে অংশু বলেন, গল্পটি যখন অপূর্ব আমার সঙ্গে শেয়ার করল, তখনই ভালো লেগে যায় আমার। ওই দিনই গল্পটির ভিজ্যুয়াল পরিকল্পনা সাজিয়ে ফেলি। এ নিয়ে দ্বিতীয়বার কোনো নাটকের চিত্রনাট্য লিখলেন অপূর্ব। এর আগে নিজের পরিচালিত একমাত্র টেলিফিল্মের চিত্রনাট্য করেছিলেন অভিনেতা।

অংশু বলেন, “অভিনয়ের পাশাপাশি গল্প বলার ক্ষেত্রেও অপূর্ব খুব ভালো। গল্পের সঙ্গে মিল রেখে চমৎকারভাবে সিকোয়েন্স সাজিয়েছে। অপূর্বর গল্পে যেমন বার্তা থাকে, তেমনি সিনেমাটিক একটা ভাইব থাকে। অচেনা আমি নাটকেও তেমন এক গল্প দেখবে দর্শক। ১০-১২ বছর আগে একটি টেলিফিল্ম পরিচালনা করেছিলেন অপূর্ব। সেই কাজটির চিত্রনাট্য করেছিল সে। পোস্ট প্রোডাকশনের সঙ্গে আমি ছিলাম। এত বছর পর আবার চিত্রনাট্য লিখল অপূর্ব। সেটি আমি পরিচালনা করছি। সব মিলিয়ে দারুণ অনুভূতি।

অভিনয়ের পাশাপাশি অপূর্বর গল্প ভাবনায় নির্মিত হয়েছে বেশ কিছু নাটক। তার গল্পে প্রথম নাটক নির্মাণ করেন চয়নিকা চৌধুরী। ২০০৭ সালে প্রচার হয়েছিল ‘স্বপ্নের নীল পরী’ নামের নাটকটি। এরপর ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’, ‘ফিরে আসা’সহ আরও কিছু নাটক তৈরি হয়েছে অপূর্বর গল্পে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঈদে ক্যাপিটাল ড্রামায় অপূর্বর ‘অচেনা আমি’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কোরবানির ঈদে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর লেখা গল্পে আসছে ‘অচেনা আমি’ শিরোনামের এক নাটক। তবে কেবল গল্পই নয়, এই নাটকের চিত্রনাট্যও লিখেছেন অপূর্ব। নাটকে তার সঙ্গে জুটি বেঁধেছেন নাজনীন নাহার নিহা। কোরবানি ঈদের দ্বিতীয় দিন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।

নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ফেইসবুকে নাটকের পোস্টার দিয়ে ক্যাপশনে অপূর্ব লিখেছেন, সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা।

‘অচেনা আমি’ নাটকটি নিয়ে নির্মাতা অংশু বলেন, “রোমান্টিক ঘরানার গল্পে নির্মিত হয়েছে নাটকটি। প্রেমের গল্পের পাশাপাশি গুরুত্ব পেয়েছে মানুষের জীবনের উপলব্ধি, থাকবে প্রিয়জনকে হারিয়ে খুঁজে পাওয়ার গল্প। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা।”

এ ধরনের কাজ এর আগে করা হয়নি জানিয়ে অংশু বলেন, গল্পটি যখন অপূর্ব আমার সঙ্গে শেয়ার করল, তখনই ভালো লেগে যায় আমার। ওই দিনই গল্পটির ভিজ্যুয়াল পরিকল্পনা সাজিয়ে ফেলি। এ নিয়ে দ্বিতীয়বার কোনো নাটকের চিত্রনাট্য লিখলেন অপূর্ব। এর আগে নিজের পরিচালিত একমাত্র টেলিফিল্মের চিত্রনাট্য করেছিলেন অভিনেতা।

অংশু বলেন, “অভিনয়ের পাশাপাশি গল্প বলার ক্ষেত্রেও অপূর্ব খুব ভালো। গল্পের সঙ্গে মিল রেখে চমৎকারভাবে সিকোয়েন্স সাজিয়েছে। অপূর্বর গল্পে যেমন বার্তা থাকে, তেমনি সিনেমাটিক একটা ভাইব থাকে। অচেনা আমি নাটকেও তেমন এক গল্প দেখবে দর্শক। ১০-১২ বছর আগে একটি টেলিফিল্ম পরিচালনা করেছিলেন অপূর্ব। সেই কাজটির চিত্রনাট্য করেছিল সে। পোস্ট প্রোডাকশনের সঙ্গে আমি ছিলাম। এত বছর পর আবার চিত্রনাট্য লিখল অপূর্ব। সেটি আমি পরিচালনা করছি। সব মিলিয়ে দারুণ অনুভূতি।

অভিনয়ের পাশাপাশি অপূর্বর গল্প ভাবনায় নির্মিত হয়েছে বেশ কিছু নাটক। তার গল্পে প্রথম নাটক নির্মাণ করেন চয়নিকা চৌধুরী। ২০০৭ সালে প্রচার হয়েছিল ‘স্বপ্নের নীল পরী’ নামের নাটকটি। এরপর ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’, ‘ফিরে আসা’সহ আরও কিছু নাটক তৈরি হয়েছে অপূর্বর গল্পে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com