সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটুও ভাবি না : ট্রাম্প

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি। যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে। ফলে ইরানের সঙ্গে চুক্তি করতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। তবে ট্রাম্প জানিয়েছেন, আমজনতার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি একটুও ভাবেন না।

তার একমাত্র ভাবনা হলো ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে।

গতকাল রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রে যে মূল্যস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তার প্রভাবে ইরানের সঙ্গে কি আপনি চুক্তি করতে যাচ্ছেন? জবাবে ট্রাম্প বলেন, “একটুও না।”

“ইরান বিষয়ে আমি যখন কথা বলি তখন একটি বিষয়ই আমার কাছে মুখ্য : তারা কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।”

ইরান যুদ্ধের কারণে মার্কিনিদের ওপর পড়া অর্থনৈতিক চাপটিকে তিনি আমলে নিচ্ছেন কি না? এমন প্রশ্ন করেন আরেক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, “সব আমেরিকান বোঝেন, ইরানে কাছে পারমাণবিক অস্ত্র রাখা যাবে না।”

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। যা দেশটির সাধারণ মানুষের দৈনন্দিক জীবনকে আরও কঠিন করে দিয়েছে। সূত্র: নিউ রিপাবলিক

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে: ডা. জুবাইদা রহমান

» থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

» প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি

» একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো: জামায়াত এমপি খালেক

» ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

» জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন

» পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’

» সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

» সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটুও ভাবি না : ট্রাম্প

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি। যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে। ফলে ইরানের সঙ্গে চুক্তি করতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। তবে ট্রাম্প জানিয়েছেন, আমজনতার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি একটুও ভাবেন না।

তার একমাত্র ভাবনা হলো ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে।

গতকাল রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রে যে মূল্যস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তার প্রভাবে ইরানের সঙ্গে কি আপনি চুক্তি করতে যাচ্ছেন? জবাবে ট্রাম্প বলেন, “একটুও না।”

“ইরান বিষয়ে আমি যখন কথা বলি তখন একটি বিষয়ই আমার কাছে মুখ্য : তারা কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।”

ইরান যুদ্ধের কারণে মার্কিনিদের ওপর পড়া অর্থনৈতিক চাপটিকে তিনি আমলে নিচ্ছেন কি না? এমন প্রশ্ন করেন আরেক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, “সব আমেরিকান বোঝেন, ইরানে কাছে পারমাণবিক অস্ত্র রাখা যাবে না।”

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। যা দেশটির সাধারণ মানুষের দৈনন্দিক জীবনকে আরও কঠিন করে দিয়েছে। সূত্র: নিউ রিপাবলিক

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com