মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী পদত্যাগ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের তার এক ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান।

আব্দুল কাদের তার পোস্টে বিদায়ী প্রক্টরিয়াল টিমের প্রতি মিশ্র মূল্যায়ন তুলে ধরেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকটময় সময়ে দায়িত্ব নিয়ে প্রক্টরিয়াল টিম সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে একই সঙ্গে তিনি গুরুতর অভিযোগও আনেন।

তার মতে, প্রক্টরিয়াল টিমের কিছু সদস্য পেশাদারিত্বের সীমা লঙ্ঘন করে একটি বিশেষ ছাত্রসংগঠনকে সুবিধা দিয়েছেন এবং ওই সংগঠনের চাপে পড়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। এতে ক্যাম্পাসে শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে বলে তিনি মনে করেন। কাদের সরাসরি বলেন, ‘তারা খুব বাজেভাবে পেশাদারিত্বের বাহিরে গিয়ে একটা ছাত্রসংগঠনকে ফেভার দিয়ে গেছেন। দলীয় নিয়োগের কারণে হোক আর যে কারণেই হোক, অনেকক্ষেত্রে সরাসরি তারা দলীয় এজেন্ডা সার্ভ করেছেন, তাদেরকে ঐ ছাত্রসংগঠন প্রেশারাইজ করে সার্ভ করতে বাধ্য করেছেন, যেটা করতে গিয়ে মূল কাজটা সুচারুরূপে করতে পারেন নাই তারা; ক্যাম্পাসকে ভারসাম্যহীন এবং বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন।’

এরপর মোনামির নাম না নিয়ে তিনি অভিযোগ করেন, ‘কেউ কেউ তো পার্ট টাইম সহকারী প্রক্টর এবং ফুল টাইম উক্ত দলের পেইড এজেন্ট হিসেবে রোল প্লে করে গেছেন। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের শিক্ষার্থীবান্ধব প্রচেষ্টাগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা জানাই।’

এই পদত্যাগের পর নতুন প্রক্টর দায়িত্ব গ্রহণ করেছেন। আব্দুল কাদের নতুন প্রক্টরের কাছে পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সূএ : বার্তা বাজার ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

» পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

» মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের

» জুলাই শহিদদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নের কথা বাজেটে রাখতে হবে: ড. মাসুদ

» ‘‌পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’

» একনেকে চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

» দুর্নীতি মামলায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

» যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৯ জন গ্রেপ্তার

» যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী পদত্যাগ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের তার এক ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান।

আব্দুল কাদের তার পোস্টে বিদায়ী প্রক্টরিয়াল টিমের প্রতি মিশ্র মূল্যায়ন তুলে ধরেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকটময় সময়ে দায়িত্ব নিয়ে প্রক্টরিয়াল টিম সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে একই সঙ্গে তিনি গুরুতর অভিযোগও আনেন।

তার মতে, প্রক্টরিয়াল টিমের কিছু সদস্য পেশাদারিত্বের সীমা লঙ্ঘন করে একটি বিশেষ ছাত্রসংগঠনকে সুবিধা দিয়েছেন এবং ওই সংগঠনের চাপে পড়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। এতে ক্যাম্পাসে শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে বলে তিনি মনে করেন। কাদের সরাসরি বলেন, ‘তারা খুব বাজেভাবে পেশাদারিত্বের বাহিরে গিয়ে একটা ছাত্রসংগঠনকে ফেভার দিয়ে গেছেন। দলীয় নিয়োগের কারণে হোক আর যে কারণেই হোক, অনেকক্ষেত্রে সরাসরি তারা দলীয় এজেন্ডা সার্ভ করেছেন, তাদেরকে ঐ ছাত্রসংগঠন প্রেশারাইজ করে সার্ভ করতে বাধ্য করেছেন, যেটা করতে গিয়ে মূল কাজটা সুচারুরূপে করতে পারেন নাই তারা; ক্যাম্পাসকে ভারসাম্যহীন এবং বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন।’

এরপর মোনামির নাম না নিয়ে তিনি অভিযোগ করেন, ‘কেউ কেউ তো পার্ট টাইম সহকারী প্রক্টর এবং ফুল টাইম উক্ত দলের পেইড এজেন্ট হিসেবে রোল প্লে করে গেছেন। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের শিক্ষার্থীবান্ধব প্রচেষ্টাগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা জানাই।’

এই পদত্যাগের পর নতুন প্রক্টর দায়িত্ব গ্রহণ করেছেন। আব্দুল কাদের নতুন প্রক্টরের কাছে পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সূএ : বার্তা বাজার ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com