মাদকসহ ৪জন গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে দুইজনের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং অপর দুইজনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার মনোহর ইউনিয়নের ঘোড়াবান্ধা মধ্যপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ওই এলাকার রমজান আলী আকন্দের ছেলে মেহেদী হাসান মিনারুল (২৭), একই উপজেলার আমলাগাছি এলাকার মৃত আব্দুস সাত্তার সরকারের ছেলে ইসরাফিল সরকার কেনু (৪০), পুটিমারী এলাকার সাদনান আহমেদ শুভ (২৩) এবং গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই কুঠিপাড়া এলাকার সবুজ সরকার (৩৫)।

জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার মিনারুলের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ মিনারুল ও ইসরাফিলকে গ্রেফতার করা হয়।

এদিকে একই অভিযানে ওই এলাকায় নেশাজাতীয় দ্রব্য সেবন করে বে-সামাল অবস্থায় সাদনান ও সবুজকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালিব সরকার বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়: আব্দুস সালাম

» নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬ সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক

» সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির

» গোলটেবিলে বক্তারা ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং

» ঢাকা ও চট্টগ্রামে ‘আদালত কার্যক্রম ও ব্যাংকিং আইন’ বিষয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা আয়োজন

» টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে,

» তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

» শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর

» হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

» এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদকসহ ৪জন গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে দুইজনের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং অপর দুইজনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার মনোহর ইউনিয়নের ঘোড়াবান্ধা মধ্যপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ওই এলাকার রমজান আলী আকন্দের ছেলে মেহেদী হাসান মিনারুল (২৭), একই উপজেলার আমলাগাছি এলাকার মৃত আব্দুস সাত্তার সরকারের ছেলে ইসরাফিল সরকার কেনু (৪০), পুটিমারী এলাকার সাদনান আহমেদ শুভ (২৩) এবং গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই কুঠিপাড়া এলাকার সবুজ সরকার (৩৫)।

জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার মিনারুলের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ মিনারুল ও ইসরাফিলকে গ্রেফতার করা হয়।

এদিকে একই অভিযানে ওই এলাকায় নেশাজাতীয় দ্রব্য সেবন করে বে-সামাল অবস্থায় সাদনান ও সবুজকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালিব সরকার বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com