যে কারনে মানসিক চাপে ভুগেছেন কিয়ারা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মা হওয়ার পর জীবনে আসা পরিবর্তন ও মানসিক চাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মাতৃত্বের নতুন বাস্তবতায় নিজেকে মানিয়ে নিতে বেশ কঠিন সময় পার করতে হয়েছে তাকে।

প্রায় ১০ মাস আগে কন্যাসন্তান সরায়াহর জন্ম দেন কিয়ারা। এরপর থেকেই সন্তানকে ঘিরেই কেটে যাচ্ছে তার অধিকাংশ সময়। তবে এই সময়টায় নিজের মানসিক অবস্থার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী।

কিয়ারা বলেন,’বাচ্চাকে নিয়ে সবাই বেশি ভাবে। কিন্তু মায়ের ভেতরে কী চলছে, সেটা অনেক সময় কেউ খেয়াল করে না। মাতৃত্ব একজন নারীর পরিচয় পুরো বদলে দেয়। এটা যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করা।’

তিনি জানান, নতুন মা হিসেবে নিজেকে মানিয়ে নিতে প্রায় ছয় মাস সময় নিয়েছেন। এই সময়টাতে নিজের অনুভূতি বুঝতে, নতুন বাস্তবতা গ্রহণ করতে এবং কিছু পুরোনো অভ্যাস বদলাতে হয়েছে তাকে।

অভিনেত্রীর ভাষায়, ‘নিজের প্রতিটি কাজ নিয়ে আমরা অনেক সময় সমালোচনা করি। একটা সময়ে নিজের পরিচয় ও কাজ নিয়ে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি যে মাঝেমধ্যে কান্নাও পেত।’

৩৪ বছর বয়সে জীবনের এই নতুন অধ্যায় তাকে অনেক কিছু শিখিয়েছে বলেও জানান কিয়ারা। তিনি বলেন, এখন তিনি ভয় না পেয়ে এগিয়ে যেতে শিখেছেন এবং সম্পর্ক ও ব্যক্তিগত সীমারেখা বুঝতে পেরেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যে কারনে মানসিক চাপে ভুগেছেন কিয়ারা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মা হওয়ার পর জীবনে আসা পরিবর্তন ও মানসিক চাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মাতৃত্বের নতুন বাস্তবতায় নিজেকে মানিয়ে নিতে বেশ কঠিন সময় পার করতে হয়েছে তাকে।

প্রায় ১০ মাস আগে কন্যাসন্তান সরায়াহর জন্ম দেন কিয়ারা। এরপর থেকেই সন্তানকে ঘিরেই কেটে যাচ্ছে তার অধিকাংশ সময়। তবে এই সময়টায় নিজের মানসিক অবস্থার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী।

কিয়ারা বলেন,’বাচ্চাকে নিয়ে সবাই বেশি ভাবে। কিন্তু মায়ের ভেতরে কী চলছে, সেটা অনেক সময় কেউ খেয়াল করে না। মাতৃত্ব একজন নারীর পরিচয় পুরো বদলে দেয়। এটা যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করা।’

তিনি জানান, নতুন মা হিসেবে নিজেকে মানিয়ে নিতে প্রায় ছয় মাস সময় নিয়েছেন। এই সময়টাতে নিজের অনুভূতি বুঝতে, নতুন বাস্তবতা গ্রহণ করতে এবং কিছু পুরোনো অভ্যাস বদলাতে হয়েছে তাকে।

অভিনেত্রীর ভাষায়, ‘নিজের প্রতিটি কাজ নিয়ে আমরা অনেক সময় সমালোচনা করি। একটা সময়ে নিজের পরিচয় ও কাজ নিয়ে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি যে মাঝেমধ্যে কান্নাও পেত।’

৩৪ বছর বয়সে জীবনের এই নতুন অধ্যায় তাকে অনেক কিছু শিখিয়েছে বলেও জানান কিয়ারা। তিনি বলেন, এখন তিনি ভয় না পেয়ে এগিয়ে যেতে শিখেছেন এবং সম্পর্ক ও ব্যক্তিগত সীমারেখা বুঝতে পেরেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com