কুয়ালালামপুরে অনুষ্ঠিত হলো জমকালো বাংলাদেশ উৎসব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে গতকাল রবিবার (১০ মে) কুয়ালালামপুরের হোটেল জি-টাওয়ার বলরুমে আয়োজিত হলো জমকালো “বাংলাদেশ উৎসব ২০২৬-পাওয়ার্ড বাই ইস্টেল”

শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৪ শতাধিক মানুষের উপস্থিতিতে কুয়ালালামপুরের এই বলরুম যেন রূপ নেয় একখণ্ড অখণ্ড বাংলাদেশে। কবিতা, গান আর নাচের তালে ঐতিহ্য আর সংস্কৃতিতে মাতোয়ারা হয় প্রবাসীরা। একইসাথে পসরা বসে দেশীয় খাবার আর বাহারি পণ্যের।

সংগঠনটির সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া-এর কাউন্সিলর (কনসুল্যার) এমডি ফিরোজ রাব্বানী।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশি তরুণদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরণের আয়োজনের মধ্যদিয়ে দেশীয় সংস্কৃতিচর্চা অব্যহত রাখার পরামর্শ প্রদান করেন।

সংগঠনটির পক্ষ থেকে ইভেন্ট ডিরেক্টর মুশফিকুর রহমান জানান, প্রবাসে স্মরণকালের এই বৃহৎ জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে একদিকে যেমন প্রবাসেও দেশীয় সংস্কৃতিচর্চা অব্যাহত থাকছে অপরদিকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের মধ্যকার একটি অপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে যা আমাদের একতার প্রতীক হিসেবে বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ফাল্গুনি বাগচি, কমিউনিটি নেতা মাহবুব আলম শাহ, ইজ্জান গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর এবং বিয়াম উপদেষ্টা এমডি তোফায়েল আহমেদ, ইয়ুথ হাবের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, বিয়াম উপদেষ্টা পাভেল সারওয়ার, ইউসিএসআই ইউনিভার্সিটির প্রভাষক ড. মারলিও প্রিয়া, হেড অব ডিপার্টমেন্ট শারমিলা লক্ষ্মী, প্রফেসর ড. জিয়াউল করিম, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতনসহ অনেকেই। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

» ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

» মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

» বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

» ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৭ তম জন্মবার্ষিকী

» স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

» বিশ্বের সবচেয়ে দামি ১০ ফল

» আনারস-শসা দিয়ে তৈরি করুন ভিন্ন স্বাদের সালাদ

» গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

» অতিরিক্ত করলা খেলে শরীরের যে মারাত্মক ক্ষতি হতে পারে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুয়ালালামপুরে অনুষ্ঠিত হলো জমকালো বাংলাদেশ উৎসব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে গতকাল রবিবার (১০ মে) কুয়ালালামপুরের হোটেল জি-টাওয়ার বলরুমে আয়োজিত হলো জমকালো “বাংলাদেশ উৎসব ২০২৬-পাওয়ার্ড বাই ইস্টেল”

শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৪ শতাধিক মানুষের উপস্থিতিতে কুয়ালালামপুরের এই বলরুম যেন রূপ নেয় একখণ্ড অখণ্ড বাংলাদেশে। কবিতা, গান আর নাচের তালে ঐতিহ্য আর সংস্কৃতিতে মাতোয়ারা হয় প্রবাসীরা। একইসাথে পসরা বসে দেশীয় খাবার আর বাহারি পণ্যের।

সংগঠনটির সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া-এর কাউন্সিলর (কনসুল্যার) এমডি ফিরোজ রাব্বানী।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশি তরুণদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরণের আয়োজনের মধ্যদিয়ে দেশীয় সংস্কৃতিচর্চা অব্যহত রাখার পরামর্শ প্রদান করেন।

সংগঠনটির পক্ষ থেকে ইভেন্ট ডিরেক্টর মুশফিকুর রহমান জানান, প্রবাসে স্মরণকালের এই বৃহৎ জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে একদিকে যেমন প্রবাসেও দেশীয় সংস্কৃতিচর্চা অব্যাহত থাকছে অপরদিকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের মধ্যকার একটি অপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে যা আমাদের একতার প্রতীক হিসেবে বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ফাল্গুনি বাগচি, কমিউনিটি নেতা মাহবুব আলম শাহ, ইজ্জান গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর এবং বিয়াম উপদেষ্টা এমডি তোফায়েল আহমেদ, ইয়ুথ হাবের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, বিয়াম উপদেষ্টা পাভেল সারওয়ার, ইউসিএসআই ইউনিভার্সিটির প্রভাষক ড. মারলিও প্রিয়া, হেড অব ডিপার্টমেন্ট শারমিলা লক্ষ্মী, প্রফেসর ড. জিয়াউল করিম, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতনসহ অনেকেই। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com