টাওয়ার হ্যামলেটসে আবারও মেয়র লুৎফুর রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আবারও নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান। বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়ে তিনি চতুর্থবারের মতো মেয়রের দায়িত্ব নিতে যাচ্ছেন।

শুক্রবার ঘোষিত ফলাফলে দেখা যায়, লুৎফুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৬৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির সিরাজুল ইসলাম পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট। রিফর্ম ইউকের হীরা খান পেয়েছেন ১৯ হাজার ২২৩ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে জন বোলার্ড পেয়েছেন ৭ হাজার ১৫৩ ভোট, ডমিনিক নোলান ৩ হাজার ৮১৮, জামি আলী ৩ হাজার ১৫৬, মোহাম্মদ আব্দুল হান্নান ২ হাজার ৪২১, হুগো পিয়েরে ৬৩৮ এবং স্বতন্ত্র প্রার্থী ট্যারেন্স ম্যাকগ্রেনেরা পেয়েছেন ৫২৪ ভোট।

এই জয়ের মধ্য দিয়ে টাওয়ার হ্যামলেটসের রাজনীতিতে আবারও নিজের শক্ত অবস্থান নিশ্চিত করলেন লুৎফুর রহমান। ২০১০ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। ২০২২ সালে মেয়র পদে প্রত্যাবর্তনের পর ২০২৬ সালের এই জয়কে তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় গণসমর্থন হিসেবে দেখা হচ্ছে।

ফলাফল ঘোষণার পর টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। আনন্দমিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে কয়েকটি এলাকা।

এদিকে, কাউন্সিলর পদের ৪৫টি আসনের ভোট গণনা শুরু হবে শনিবার সকাল সাড়ে আটটায়। চূড়ান্ত ফলাফল দিনের শেষভাগে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। রাজনৈতিক মহলের নজর এখন সেদিকেই। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

» আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

» ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

» হাসপাতাল বন্ধ হোক আমরা চাই না, বললেন আদ্-দ্বীনে মারা যাওয়া এক শিশুর বাবা

» প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

» তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র

» দুদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রথম দিনেই যাবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে

» ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে ছাত্রশিবির: রাশেদ খাঁন

» ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ টাকা

» ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টাওয়ার হ্যামলেটসে আবারও মেয়র লুৎফুর রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আবারও নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান। বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়ে তিনি চতুর্থবারের মতো মেয়রের দায়িত্ব নিতে যাচ্ছেন।

শুক্রবার ঘোষিত ফলাফলে দেখা যায়, লুৎফুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৬৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির সিরাজুল ইসলাম পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট। রিফর্ম ইউকের হীরা খান পেয়েছেন ১৯ হাজার ২২৩ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে জন বোলার্ড পেয়েছেন ৭ হাজার ১৫৩ ভোট, ডমিনিক নোলান ৩ হাজার ৮১৮, জামি আলী ৩ হাজার ১৫৬, মোহাম্মদ আব্দুল হান্নান ২ হাজার ৪২১, হুগো পিয়েরে ৬৩৮ এবং স্বতন্ত্র প্রার্থী ট্যারেন্স ম্যাকগ্রেনেরা পেয়েছেন ৫২৪ ভোট।

এই জয়ের মধ্য দিয়ে টাওয়ার হ্যামলেটসের রাজনীতিতে আবারও নিজের শক্ত অবস্থান নিশ্চিত করলেন লুৎফুর রহমান। ২০১০ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। ২০২২ সালে মেয়র পদে প্রত্যাবর্তনের পর ২০২৬ সালের এই জয়কে তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় গণসমর্থন হিসেবে দেখা হচ্ছে।

ফলাফল ঘোষণার পর টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। আনন্দমিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে কয়েকটি এলাকা।

এদিকে, কাউন্সিলর পদের ৪৫টি আসনের ভোট গণনা শুরু হবে শনিবার সকাল সাড়ে আটটায়। চূড়ান্ত ফলাফল দিনের শেষভাগে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। রাজনৈতিক মহলের নজর এখন সেদিকেই। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com