অটোরিকশা চালকদের মহাসড়ক অবরো

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারে হাইওয়ে পুলিশের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ সাভারের পাকিজা এলাকার সামনে শতাধিক চালক মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সাভার মডেল থানার ওসি আরমান আলী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান।

বিক্ষোভকারীদের অভিযোগ, মহাসড়কে উঠলেই হাইওয়ে পুলিশ তাদের বাধা দেয়। আটক করার পর ২৬০০ টাকা জরিমানা আদায় করা হয়, যার মধ্যে সরকারি ফি ২৫০০ টাকা হলেও অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও করেন তারা। পাশাপাশি পুলিশ মারধর করে বলেও দাবি চালকদের।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাভার মডেল থানার পরিদর্শক হেলাল উদ্দিন। তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে চলাচল নিষিদ্ধ। আটক করা হলে নিয়ম অনুযায়ী ২৫০০ টাকা ফি নেওয়া হয়, অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।

তিনি দাবি করে জানান, চালকেরা মহাসড়কে চলাচল করতে না পারার কারণে মিথ্যা অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন। আইন অনুযায়ী মহাসড়কে উঠলে জরিমানা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

» স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ ২জন গ্রেফতার

» জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

» ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

» রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

» ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

» লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

» বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

» জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অটোরিকশা চালকদের মহাসড়ক অবরো

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারে হাইওয়ে পুলিশের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ সাভারের পাকিজা এলাকার সামনে শতাধিক চালক মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সাভার মডেল থানার ওসি আরমান আলী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান।

বিক্ষোভকারীদের অভিযোগ, মহাসড়কে উঠলেই হাইওয়ে পুলিশ তাদের বাধা দেয়। আটক করার পর ২৬০০ টাকা জরিমানা আদায় করা হয়, যার মধ্যে সরকারি ফি ২৫০০ টাকা হলেও অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও করেন তারা। পাশাপাশি পুলিশ মারধর করে বলেও দাবি চালকদের।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাভার মডেল থানার পরিদর্শক হেলাল উদ্দিন। তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে চলাচল নিষিদ্ধ। আটক করা হলে নিয়ম অনুযায়ী ২৫০০ টাকা ফি নেওয়া হয়, অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।

তিনি দাবি করে জানান, চালকেরা মহাসড়কে চলাচল করতে না পারার কারণে মিথ্যা অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন। আইন অনুযায়ী মহাসড়কে উঠলে জরিমানা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com