কামিল পরীক্ষা শুরু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স)-২০২৪ পরীক্ষা সোমবার (৪ মে) সারা দেশে একযোগে শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বিকেলে সরকারি মাদরাসা-ই-আলিয়া কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী।

কেন্দ্র পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর বলেন, আমরা সুষ্ঠু ও সুশঙ্খল পরিবেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর। সারা দেশে সকল পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষায় কোন অনিয়মের আশ্রয় না নিয়ে মাদরাসা শিক্ষার্থীরা নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিজেদের মূল্যায়িত করবেন এবং আধুনিক জ্ঞান ও গবেষণায় সমৃদ্ধ হয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দেবেন বলে ভাইস চ্যান্সেলর আশাবাদ ব্যক্ত করেন।

এ বছর পরীক্ষায় সারা দেশের মোট ৫১টি কেন্দ্রে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৩ মে পর্যন্ত পরীক্ষা চলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

» নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

» পেলে-মেসিকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কামিল পরীক্ষা শুরু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স)-২০২৪ পরীক্ষা সোমবার (৪ মে) সারা দেশে একযোগে শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বিকেলে সরকারি মাদরাসা-ই-আলিয়া কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী।

কেন্দ্র পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর বলেন, আমরা সুষ্ঠু ও সুশঙ্খল পরিবেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর। সারা দেশে সকল পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষায় কোন অনিয়মের আশ্রয় না নিয়ে মাদরাসা শিক্ষার্থীরা নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিজেদের মূল্যায়িত করবেন এবং আধুনিক জ্ঞান ও গবেষণায় সমৃদ্ধ হয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দেবেন বলে ভাইস চ্যান্সেলর আশাবাদ ব্যক্ত করেন।

এ বছর পরীক্ষায় সারা দেশের মোট ৫১টি কেন্দ্রে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৩ মে পর্যন্ত পরীক্ষা চলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com